সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বলেছেন-
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
অর্থ : নেকী এবং পরহেযগারীর মধ্যে সাহায্য করো। বদী আর পাপের মধ্যে সাহায্য করো না।
এই পবিত্র আয়াত শরীফ প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখ করা হয়।
হযরত মোল্লা জিয়ূন রহমতুল্লাহি আলাইহি ছিলেন খুব বড় আলেম, বুযুর্গ। উনার অনেক কিতাব মাদ্রাসায় পড়ানো হয়। যেমন নূরুল আনোয়ার আর তাফসীরে আহমদী, যা আহকামের উপর লেখা তফসীর। উনি খুব বড় মুহাক্কিক আলেম ছিলেন এবং বাদশাহ আলমগীরের ওস্তাদও ছিলেন।
এই মোল্লা জিয়ূন রহমতুল্লাহি আলাইহি উনার সময় বাদশাহ আলমগীর উনার পিতা শাহ্জাহান ছিলেন বাদশাহ। বাদশাহ শাহজাহান ছিলেন আবার হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার ছেলে হযরত ইমাম মাছূম রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদ। বাদশাহ শাহজাহান-এর দরবারে একজন আলেম তথা মুফতী ছিল।
তাকে বাদশাহ শাহজাহান বললেন যে, হে আলেম ছাহেব, আমার মনে চায় একটা রেশমী কাপড় পরিধান করি। তখন সেই আলেম ফতওয়া দিয়ে দিল- ঠিক আছে, যেহেতু আপনি বাদশাহ, আপনার শরীর সুস্থ থাকা দরকার, আপনার জন্য রেশমী কাপড় পড়া জায়েয।
তবে বাদশাহ শাহজাহান যেহেতু হযরত ইমাম মাছূম রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদ, সেহেতু উনি তো সাধারণ লোকের মত নন। উনার ইলিম-আমল, আকল মোটামোটি ছিল। উনি বললেন যে, না আপনার এ কথায় হবে না। লিখিত ফতওয়া দিতে হবে।
তখন সেই আলেম ছাহেব লিখিত ফতওয়া দিলেন। লিখিত ফতওয়া দেয়া হলো। বাদশাহ বললেন যে, শুধু আপনার একার লেখায় তো হবে না। আরও আলেমদের স্বাক্ষর থাকতে হবে।
তখন সেই মুফতী ছাহেব আরও তিনশ’ আলেমের স্বাক্ষর নিলেন। যখন দেখানো হলো বাদশাহ শাহ্জাহানকে। বাদশাহ শাহ্জাহান বললেন যে, শুধু তাদের হলেই হবে না, হযরত মোল্লা জিয়ূন রহমতুল্লাহি আলাইহি উনার স্বাক্ষর থাকতে হবে। হযরত মোল্লা জিয়ূন রহমতুল্লাহি আলাইহি উনার স্বাক্ষর থাকতে হবে, তাহলে আমি পরিধান করবো, আর না হলে আমি পরিধান করবো না।
যখন হযরত মোল্লা জিয়ূন রহমতুল্লাহি আলাইহি উনার কাছে পেশ করা হলো সেই ফতওয়া, উনি বললেন যে, আমি আজকে ফতওয়া দেবো না। কারণ আমার মসজিদে বাদশাহ নামায পড়ে, উযির নাযির তারাও নামায পড়ে। জুমুয়ার দিন জুমুয়ার পূর্বে আমি যে বয়ান করি, বয়ানের সময় আমি ফতওয়া দিব। এখন নয়, তোমরা জুমুয়ার দিন আসবে। ফতওয়ার কাগজটা দিয়ে যাও। উনি কাগজটা রেখে দিলেন।
জুমুয়ার দিন যেহেতু ফতওয়া দেয়া হবে। কাজেই মসজিদে লোকে লোকারণ্য হয়ে গেল। বাদশাহ শাহজাহান তার উযির-নাযির সমস্ত লোক গিয়ে বসে পড়লো। আরো হাজার হাজার লোক বসে পড়লো। লোকে লোকারণ্য কারণ আজকে একটা ফতওয়া দেয়া হবে।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।