ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ অনুসরণ করার গুরুত্ব ও ফযীলত (১০)
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯২ শামসী সন , ১৩ জুলাই, ২০২৪ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
কাজেই পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র সুন্নাহ শরীফ উনাদের উপর আমল করা খুব সোজা, আবার খুব কঠিন। যদি মহান আল্লাহ পাক তিনি কারো উপর রহমত করেন, মহান আল্লাহ পাক তিনি দয়া করেন কারো প্রতি, তাওফীক কাউকে দান করেন, তাহলে তার জন্য খুব সোজা। আর না হলে খুব কঠিন।
কারণ মুসলমান শব্দের অর্থ কি?
كردان نهادن بطاعت
“আনুগত্যতার সাথে আত্মসমর্পণ করা। ” চু-চেরা, কিল ও কাল করতে পারবে না। একটা পুলিশ যখন চোরকে পাকড়াও করে, চোর কিন্তু মনে মনে সুযোগ খুঁজে, কি করে পালানো যায়। কিন্তু একজন মুসলমান যখন গরমের দিনে রোযা রাখে, তাকে যদি পানিতে নামিয়ে দেয়াও হয় গোসল করতে, পুকুরে-নদীতে, খালে-বিলে নামে অথবা তার বাথরুমে সে নিরিবিলি গোসল করে অথবা তার ঘরে সে নিরিবিলি শুয়ে থাকে, তার খাদ্য মওজুদ, পানি মওজুদ, সে কিন্তু খাদ্য খায় না, সে জানে মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি সব দেখেন। যথা-
عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ
“দৃশ্য-অদৃশ্য সবকিছু মহান আল্লাহ পাক তিনি জানেন। ” এটা যে বিশ্বাস করে, সে হলো মুসলমান।
কাজেই মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মউত, প্রতিটি অবস্থায় মুসলমান থাকতে হবে।
এজন্য হযরত ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল- হে ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি! আপনি হযরত ছাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্পর্কে আমাদের কিছু সংবাদ দান করুন।
উনার সঙ্গী-সাথী যাঁরা উনার ছাত্র ছিলেন, উনারা যখন বললেন, তখন হযরত ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, হে ব্যক্তিগণ, হে আমার ছাত্রগণ, আপনাদেরকে আমি কি বলবো, হযরত ছাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ সম্পর্কে। উনাদেরকে যদি আপনারা দেখতেন, আপনারা বলতেন, উনাদের মাথা খারাপ হয়ে গেছে, উনারা পাগল হয়ে গেছেন, মহান আল্লাহ পাক উনার এবং মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণের মধ্যে, উনাদের তাবেদারীর মধ্যে। আর উনারা যদি আপনাদেরকে দেখতেন, তাহলে আপনাদেরকে মুনাফিক বলে সন্দেহ করতেন।
এখন ফিকির করুন, যেমন হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সম্পর্কে বলা হয়, একদিন উনি উনার ক্ষেতে পানি দিচ্ছিলেন। ‘সবজা’ নামক একটা জায়গায় থাকতেন, উনি নিরিবিলি একাকী থাকতেন। উনার কাপড়-চোপড় পরিস্কার পরিচ্ছন্ন, ধোয়া-মোছা। জমিটা সেঁতসেঁতে কাদা হয়ে গেছে পানি দেয়ার কারণে।
একটা লোক এসে উনাকে একটা কি কথা বললো। উনি একটু উত্তেজিত হয়ে গেলেন। গোসসা হয়ে গেলেন। উনি গোসসা হয়ে মাটিতে বসে পড়লেন। কিছুক্ষণ পরে উনি সেই যমীনের মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে থেকে কিছুক্ষণ পরে উঠলেন।
উনি যখন উঠলেন, ঐ ব্যক্তি যে উনাকে গোসসা করিয়েছিল, সে বললো- হুযূর! আপনি করলেন কি? আপনার ধোয়া-মোছা কাপড়টা নিয়ে মাটিতে শুয়ে পড়লেন? কাপড়টা নষ্ট করে দিলেন?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)