ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (১০)
, ২৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
নিশ্চয়ই, এই দিনকে অর্থাৎ এই জুমুয়ার দিনকে, জুমুয়াবার দিনকে মহান আল্লাহ পাক ঈদের দিন হিসাবে ঘোষণা করেছেন।” সুবহানাল্লাহ।
আল্লাহ পাক এই জুমুয়াবার দিনকে, জুমুয়ার দিনকে ঈদের দিন হিসাবে ঘোষণা করেছেন। হে মুসলমানেরা! তোমরা এটা যেনে রাখ, এক নম্বর।
দুই নম্বর হলো, فَاغْسِلُوا যেহেতু জুমুয়ার দিনকে ঈদের দিন ঘোষণা করা হয়েছে, এটা সম্মানের দিন। কাজেই, এই দিন তোমরা গোসল কর। এই দিন গোসল কর।
وَمَنْ كَانَ عِنْدَهُ طِيبٌ فَلَا يَضُرُّهُ أَنْ يَمَسَّ مِنْهُ
আর যদি কারো কাছে আতর-গোলাপ থেকে থাকে, আতর-গোলাপ থেকে থাকে তাহলে তোমরা সেটা জুমুয়াবার দিন, জুমুয়ার দিন শরীরে মেখ। وَعَلَيْكُمْ بِالسِّوَاك আর যদি মেসওয়াক থেকে থাকে, তাহলে মেসওয়াক কর।
এর অর্থ হচ্ছে, মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যেহেতু জুমুয়াবারের দিনকে ঈদের দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। কাজেই, এই ঈদের দিনের আলাদা সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে, এই দিন তোমরা মেসওয়াক করে ওযু-গোসল করে, আতর-গোলাপ মেখে অতঃপর মসজিদে আসবে।” মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরাসরি সেটা বলে দিলেন।
এখন وَالْأَضْحٰى يَوْمَ الْفِطْرِরোযার ঈদ ও কুরবানীর ঈদ যেখানে বলা হয়েছে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর হাদীছ শরীফে সেখানে কিন্তু ঈদ বলা হয়নি।
সেখানে কি বলা হয়েছে?
وَالْأَضْحٰى يَوْمَ الْفِطْرِকুরবানীর দিন এবং ফিতরের দিন। এই দু’দিন তোমরা খুশী প্রকাশ করবে। তোমাদের জন্য নির্দিষ্ট করা হলো।
এখানে বলা হলো কি?
إِنَّ هٰذَا يَوْمٌ নিশ্চয়ই, এই জুমুয়ার দিন
جَعَلَهُ اللهُ عِيدًا তোমাদের জন্য খুশীর দিন হিসেবে মহান আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন। সুবহানাল্লাহ!
এখানে স্পষ্ট বলা হয়েছে, জুমুয়ার দিনকে ঈদের দিন হিসেবে, খুশীর দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। কাজেই, যেহেতু জুমুয়াবারকে ঈদের দিন বলা হয়েছে তাহলে এই দিনের সম্মানার্থে এই কাজগুলো করবে।
এখন রোযার ঈদ এবং কুরবানীর ঈদ সেই দু’ঈদের দিন ফজর নামাযের পরেই নামায দিয়ে শুরু করতে হয়। তারপর কুরবানীর ঈদের সময় কুরবানী দিয়ে ঈদের দিনটাকে আরো বেশী সৌন্দর্যমন্ডিত করতে হয়। কিন্তু জুমুয়ার দিন সেটা নয়, জুমুয়ার দিনও ঈদের দিন। এইদিন ফজর নামায পড়েই যে ময়দানে চলে যাবে, সেটা নয়। রোযার ঈদ এবং কুরবানীর ঈদের সময় খাছ সুন্নত হচ্ছে যদি মাঠ থাকে, ময়দান থাকে, ঈদগাহ থাকে, সেখানে গিয়ে নামায আদায় করা। এটা হচ্ছে তারতীব। يَوْمَ الْأَضْحٰى কুরবানীর দিন এবং يَوْمَ الْفِطْرِ ফিতরের দিনের জন্য তারতীব এবং সুন্নত হচ্ছে, মাঠ থাকলে মাঠে, ঈদগাহ থাকলে ঈদগাহে গিয়ে নামায আদায় করা।
জুমুয়ার দিনও ঈদের দিন। তবে সে দিন কিন্তু সেটা নয়। জুমুয়ার দিন ওয়াক্তেরও পার্থক্য রয়েছে, আমলেরও পার্থক্য রয়েছে। সেটা যোহরের ওয়াক্ত হতে হবে। যোহরের ওয়াক্ত হলে, মসজিদে এসে জুমুয়ার নামায আদায় করবে। ঈদের নামায হচ্ছে ওয়াজিব। খুৎবা হচ্ছে সুন্নত। ত্বহারাত পবিত্রতা ঠিকই রয়েছে।
আর জুমুয়ার নামায হচ্ছে ফরয। খুৎবাটাও ফরয-ওয়াজিব। কাজেই, ঈদের নামায ওয়াজিব, খুৎবা সুন্নত। জুমুয়ার নামায ফরয, খুৎবাও ফরয। তাহলে দেখা যাচ্ছে, প্রত্যেক ঈদের তারতীব এক রকম নয়। রোযার ঈদ ও কুরবানীর ঈদের তারতীব এক রকম।
আর জুমুয়ার দিনের অর্থাৎ এই ঈদের দিনের তারতীব হচ্ছে আলাদা। এর মধ্যে পার্থক্য রয়েছে যা হাদীছ শরীফের দ্বারা প্রমাণিত। অতএব, বিশুদ্ধ হাদীছ শরীফের দ্বারা এটা প্রামানিত হলো যে, জুমুয়ার দিন হচ্ছে ঈদের দিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হালালকে হারাম করা মহান আল্লাহ পাক উনার সাথে র্শিক করার শামিল
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার বরকতময় ইতিহাস
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১১)
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুরুষের জন্য কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ফরয
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১৩ পর্ব)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাফিরদের কপটতা ও দ্বি-চারিতা নিয়ে মহান আল্লাহ পাক উনার সতর্কবার্তা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












