পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার বরকতময় ইতিহাস
, ২৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমতুল্লিল আলামীন, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ১১ হিজরী সনের পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসে তৃতীয় সপ্তাহে মারীদ্বী (অসুস্থতা) শান মুবারক প্রকাশ করেন। এরপর ছিহ্হাতী (সুস্থতা) শান মুবারক প্রকাশ করেন। অতঃপর পবিত্র ছফর শরীফ মাস উনার তৃতীয় সপ্তাহে আবার মারীদ্বী শান মুবারক প্রকাশ করেন। যার কারণে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা চিন্তিত হয়ে পড়েছিলেন যে, সত্যিই কী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করবেন?
মহান আল্লাহ পাক তিনি বান্দা-বান্দী উনাদের প্রতি দয়া করে উম্মতদের প্রতি আরো বেশি রহমতে খাছ নাযিল করার লক্ষ্যে আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পবিত্র ছফর শরীফ মাস উনার শেষ আরবিয়া (বুধবার) অর্থাৎ আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার দিন সকালে ছিহ্হাতী শান মুবারক হাদিয়া করেন। যার কারণে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অত্যধিক খুশি হন।
আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছিহ্হাতী শান মুবারক দেখে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উনার মুবারক খিদমতে অনেক হাদিয়া মুবারক পেশ করেন। এ ব্যতীত অন্যান্যদেরকেও অনেক টাকা পয়সা দান করেন। সুবহানাল্লাহ!
স্বয়ং আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছিহ্হাতী শান মুবারক প্রকাশ করে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম এবং হযরত আহলে বাইত শরীফ আলাইহিন্নাস সালাম ও আলাইহিমুস সালাম উনাদের নিয়ে সকাল বেলা নাস্তা মুবারক করেন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের খোঁজ-খবর নেন এবং খুশি মুবারক প্রকাশ করেন। যার কারণে পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার দিন খুশি প্রকাশ করা হচ্ছে খাছ সুন্নত মুবারক। অবশ্য একইদিন বাদ আছর থেকে পুনরায় তিনি মারীদ্বী শান মুবারক প্রকাশ করেন এবং সেই মারীদ্বী শান মুবারক প্রকাশ করেই পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
উল্লেখিত বরকতময় ঘটনা থেকে প্রমাণিত হলো যে, পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার দিন খুশি প্রকাশ করা হচ্ছে খাছ সুন্নত মুবারক। হাদিয়া দেয়া ও দান-ছদক্বা করা সুন্নত ও অনেক ফযীলতের কারণ।
কিন্তু কিছু বদ আক্বীদাসম্পন্ন ব্যক্তিরা বলে থাকে, পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ পালন করা বিদয়াত। নাঊযুবিল্লাহ!
এর কারণস্বরূপ তারা বলে থাকে, ওই দিন আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মারীদ্বী শান মুবারক প্রকাশ করেন এবং সে মারীদ্বী শান মুবারক প্রকাশ করেই পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
প্রকৃতপক্ষে তারা বিষয়টি সঠিকভাবে না বুঝার কারণেই এ কথা বলে থাকে। যেখানে স্বয়ং আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সকলেই পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার দিন খুশি মুবারক প্রকাশ করেন সেখানে পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ পালন করাকে বিদয়াত বলা গুমরাহী ব্যতীত কিছু নয়।
মূলত, পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার দিন খুশি মুবারক প্রকাশ করা খাছ সুন্নত মুবারকের অন্তর্ভুক্ত। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সকলকেই সঠিক বুঝ দান করুন। আমীন।
-মুহম্মদ আব্দুল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হালালকে হারাম করা মহান আল্লাহ পাক উনার সাথে র্শিক করার শামিল
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১১)
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুরুষের জন্য কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ফরয
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১৩ পর্ব)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাফিরদের কপটতা ও দ্বি-চারিতা নিয়ে মহান আল্লাহ পাক উনার সতর্কবার্তা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












