ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (২১৪)
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
وَمَا يَذَّكَّرُ إِلاَّ أُوْلُواْ الألْبَابِ
আর জ্ঞানী ছাড়া, যারা হাক্বীক্বী আলিম, হাক্কানী-রব্বনী উনারা ছাড়া এই বিষয়গুলো আসলে কেউ উপলদ্ধি করতে পারবে না। নাউযুবিল্লাহ! এখানে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন। এখানে আর কোন চূ-চেরা, কীল-কালের কোন সুযোগ নেই। মহাসম্মানিত মহাপবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল করা হয়েছে, পবিত্র আয়াতে মুহকামাহ স্পষ্ট আদেশ-নির্দেশ মুবারক দেয়া হয়েছে। সাথে সাথে সেখানে বলা হচ্ছে, পবিত্র আয়াতে মুশাবাহা রয়ে গেছে।
এগুলি
وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلاَّ اللهُ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ছাড়া এর তা’বীল বা ব্যাখ্যা বিশ্লেষণ কেউ জানে না। আর সেটা
وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ
যারা ইলমে রসিখূন, যারা গভীর জ্ঞানের অধিকারী অর্থাৎ যারা ইলমে লাদুন্নীপ্রাপ্ত, হাক্কানী-রব্বানী আলিম হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের পরে যাদের স্থান উনারা বলতেছেন, আমরা এ বিষয় ঈমান আনলাম এবং সমস্ত বিষয়গুলি আমাদের যিনি মালিক যিনি খ¦লিক যিনি রব মহান আল্লাহ পাক উনার তরফ থেকেই ফয়সালা মুবারক করা হয়েছে। তিনি এটার হাক্বীক্বী ফয়সালা মুবারক দিয়েছেন এবং দিচ্ছেন এবং দিবেন এবং সেটাই সঠিক। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আর এই বিষয়টা দ্বারা যারা হাক্বীক্বী আলিম উনারা ছাড়া কেউ ফিকির করতে পারবে না, কেউ উপলদ্ধি করতে পারবে না সেটাই উনারা স্পষ্ট বলে দিয়েছেন। কাজেই এরপরে চূ-চেরা, কীল-কাল করার যে বিষয় সেটা হচ্ছে কুফরীর নামান্তর। নাউযুবিল্লাহ! মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মাধ্যমে সেটা বলে দেয়া হয়েছে-
عَنْ سَيِّدَتِنَا حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ اَلثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتابَ مِنْهُ آياتٌ مُحْكَمات وَقَرَأَ إِلَى وَما يَذَّكَّرُ إِلَّا أُولُوا الْأَلْبابِ ثم قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَيْتُمُ الَّذِينَ يَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ أُولَئِكَ الَّذِينَ سَمَّى اللهُ فَاحْذَرُوهُمْ.
যিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বলতেছেন যে, যিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন তিলাওয়াত মুবারক করলেন এই পবিত্র আয়াত শরীফ মুবারক শুরু থেকে শেষ পর্যন্ত। তিলাওয়াত মুবারক করে ব্যাখ্যা, অর্থ মুবারক করে বললেন, আসলে এই পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে পবিত্র আয়াতে মুশাবাহা রয়েছেন। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সম্মানিত কিতাব নাযিল করলেন, এর মধ্যে কিছু আছে আদেশসূচক। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন, এই পবিত্র আয়াতে মুতাশাবাহা উনার অর্থ মুবারক মহান আল্লাহ পাক তিনি ছাড়া কেউ জানেন না। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
ثُمَّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَيْتُمُ الَّذِينَ يَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ،
অতঃপর তিনি ইরশাদ মুবারক করলেন, যখন আপনারা দেখবেন কাউকে এই পবিত্র আয়াতে মুশাবাহা এর পিছনে পড়ে থাকে অর্থাৎ এসব নিয়ে চূ-চেরা, কীল-কাল করে। তারা কারা?
أُولَئِكَ الَّذِينَ سَمَّى اللهُ
এরা হচ্ছে ঐ সমস্ত লোক যাদেরকে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি চিহ্নিত করেছেন গোমরাহ হিসেবে। কাজেই আপনারা সাবধান থাকবেন। নাউযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্বীন ইসলাম ব্যতিত অন্য কোন তন্ত্র-মন্ত্র নিয়মনীতি শরীয়তসম্মত নয়
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদী ও মূর্তিপূজারী মুশরিকরা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (২)
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়, ছোঁয়াচে বিশ্বাস করা কুফরী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (১)
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












