‘আগামীতে এক কেজি কাঁচামরিচও আমদানি করতে হবে না’
, ০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, দেশে এখনো মৌসুমের বাইরে কাঁচামরিচ আমদানি করতে হয়। তবে আমদানি কমেছে। আশা করছি, আগামী মৌসুমে এক কেজি কাঁচামরিচও আমদানি করতে হবে না।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় একটি টমেটোখেত পরিদর্শন করেন মন্ত্রী। পরে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও পেঁয়াজ, আদা ও কাঁচামরিচসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানি করতে হয়। এখনো এসব পণ্য আমদানি করা হচ্ছে। তবে ধীরে ধীরে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে এসে কৃষিপণ্য রপ্তানি করতে চায় সরকার।
আম উৎপাদনের জন্য চাঁপাইনবাবগঞ্জের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, আম রপ্তানির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ জন্য বিশেষ ধরনের যন্ত্রের প্রয়োজন হয়, যার মাধ্যমে আম পরীক্ষা করে পোকামাকড়মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়। সরকার ওই যন্ত্র সংরক্ষণ করেছে। আম পাকার আগেই যন্ত্রটি চালু করা হবে।
তিনি আরো বলেন, আম রপ্তানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সরকার সম্পন্ন করেছে। আগামী মৌসুম থেকে আম রপ্তানি ও মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আগামীতে এক কেজি কাঁচামরিচও আমদানি করতে হবে না’
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গার্মেন্টস শিল্প ধ্বংসের চেষ্টা হয়েছে -দিপু ভূঁইয়া
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১০ হাজারে সিম ভাড়া, ৩ দিনে ২ কোটি লেনদেন!
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায়
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনাকে সমর্থনের অভিযোগে শিক্ষকদের অন্যায়ভাবে শাস্তির মুখোমুখি করা হচ্ছে’
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হত্যা মামলার আসামি এখন এনসিপির শীর্ষ নেতা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর ম্লোগানকে ‘হাদিস’ তুলনা করে পদ হারালেন সরকারি কর্মকর্তা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘টাকা দিলেই ফিট, না দিলেই আনফিট’
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী বছরও ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ দিনের ছুটি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানহীন মেডিকেল কলেজ আর কাউকে করতে দেওয়া হবে না -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শ্রমিক আন্দোলনে অরাজকতা সৃষ্টির চেষ্টা -ডিএনসিসি প্রশাসক
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












