সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চীশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি (১৯)
কুতুবুল মাশায়িখ- লক্বব মুবারক প্রাপ্তি:
সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার কর্তব্যপরায়নতা, কষ্ট সহিষ্ণুতা, ন্যায় পরায়নতা, দায়িত্ববোধ এবং পরহেযগারিতা, অযীফা আদায় তথা ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির, রিয়াজত-মাশাক্কাতের দৃঢ়তা দেখে উনার শায়েখ শায়খুল উলামা ওয়াল মাশায়িখ হযরত উছমান হারূনী রহমতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত খুশি হতেন। একদিন উনাকে ডেকে বললেন, মুঈনুদ্দীন! আপনাকে নিয়ে পবিত্র মক্কা শরীফ ও মদীনা শরীফ সফর করবো।
তিনি মুর্শিদ ক্বিবলা উনার সফরের সমস্ত জিনিষপত্র প্রস্তুত করতঃ নিজের মাথা মুবারকে বহন করে মুর্শিদ ক্বিবলা উনার পিছনে পিছনে চলতে লাগলেন।
যথাসময়ে পবিত্র মক্কা শরীফে পৌঁছলেন। প্রথমে দু’রাকায়াত শোকরানা নামায আদায় করলেন। তারপর পবিত্র কা’বা শরীফ ৭ বার তাওয়াফ করলেন। তাওয়াফ শেষ করে হাজরে আসওয়াদ বরাবর দাঁড়ালেন। কুতুবুল মাশায়িখ সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার ডান হাত মুবারক ধরে আকাশের দিকে তুলে বললেন, “আয় বারে ইলাহী! আপনি আমার মুঈনুদ্দীনকে কবুল করুন। ”
সাথে সাথে আওয়াজ মুবারক আসলো, “আমি মুঈনুদ্দীনকে কবুল করলাম। ” সুবহানাল্লাহ!
শায়খুল উলামা ওয়াল মাশায়িখ হযরত উছমান হারূনী রহমতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত খুশি হলেন। সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বললেন, মুঈনুদ্দীন! মহান আল্লাহ পাক তিনি আপনাকে আখাছ্ছুল খাছভাবে কবুল করেছেন।
চলুন, পবিত্র মদীনা শরীফে চলে যাই। ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পবিত্র মদীনা শরীফে পৌঁছলেন। গোসল করে পবিত্র মসজিদে নববী শরীফে দু’ রাকায়াত নামায আদায় করলেন। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নূরুদ দারাজাত মুবারক অর্থাৎ ক্বদম মুবারকের দিকে দাঁড়িয়ে শায়খুল উলামা ওয়াল মাশায়িখ খাজা উছমান হারূনী রহমতুল্লাহি আলাইহি তিনি সালাম মুবারক পেশ করলেন। কিন্তু সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি সালাম মুবারক পেশ করলেন না। বিষয়টি উনার মুর্শিদ ক্বিবলা উনার দৃষ্টিগোচর হলো। তিনি বললেন-
معین تم نے حضور اکرم صلی اللہ علیہ وسلم کو سلام نہیں دیا؟
অর্থ: মুঈনুদ্দীন! আপনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সালাম দিলেন না? তিনি উত্তরে বললেন-
حضور معین میں معین ہے کہا؟ جو سلام پیش کرے. میں نے خود کو اپکے قدم پر سپرد کر دیا. اب اپ اگر حکم کرے تو میں سلام پیش کرنگا.
অর্থ: “মুঈনুদ্দীনের মধ্যে মুঈনুদ্দীন আছে কোথায় যে সালাম পেশ করবে? আমি তো আমার সত্তাকে আপনার ক্বদম মুবারকে সমর্পন করেছি। এখন আপনি যদি আদেশ মুবারক দান করেন তাহলে সালাম পেশ করতে পারি। ” (চলবে)
-০-
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।