সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার কতিপয় কারামত মুবারক
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ আশির, ১৩৯১ শামসী সন , ২৮ মার্চ, ২০২৪ খ্রি:, ১৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
(১) দু’জন লোককে তাদের পারস্পরিক বাক-বিতন্ডার পর হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার নিকট আনা হয়েছিল। হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি তখন এক প্রাচিরের পাদদেশে বসেছিলেন। এক ব্যক্তি হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে বলল: প্রাচিরটি পড়ে যেতে পারে। তিনি উত্তর দিলেন: যাও, মহান আল্লাহ পাক তিনি যথেষ্ট রক্ষাকর্তা। এরপর তিনি সেই দু’ ব্যক্তির সালিশ করে মিটমাট করে দিলেন এবং সেখান থেকে উঠে গেলেন। তিনি উঠে যাওয়ার পর পরই প্রাচিরটা সেখানেই ভেঙ্গে পড়ল।
(২) একবার যখন হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি হাদীছ শরীফ বর্ণনা করছিলেন, তখন এক ব্যক্তি উনাকে মিথ্যা বর্ণনার অভিযোগে অভিযুক্ত করল। হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি তখন বললেন: আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে তোমাকে অভিস¤পাত দিব? সে ব্যক্তি বলল: অভিস¤পাত দিন। তিনি তখন তাকে অভিস¤পাত দিলেন। অতঃপর উক্ত ব্যক্তি সে স্থান ত্যাগ করার পূর্বেই তার দৃষ্টিশক্তি হারিয়ে গেল।
(৩) একজন ইহুদী হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার নিকট গিয়ে উনাকে বলল: আমাদের মহান আল্লাহ পাক কখন থেকে আছেন? হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার চেহারা মুবারক রাগে লাল হয়ে গেল এবং তিনি বললেন: “সৃষ্টি যখন হয়নি, তখনও তিনি ছিলেন। কোন প্রাণীর অস্তিত্ব যখন ছিল না, তখনও তিনি ছিলেন। কোন কারণ ছাড়া তিনি আছেন। উনার কোন আদি নেই ও অন্ত নেই। সকল সীমা উনার কাছে কম পড়ে, কারণ তিনি সকল অন্তের অন্ত। ” এ কথা শুনে ইহুদীটি ইসলাম গ্রহণ করল।
(৪) হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি যখন ছিফ্ফিন অভিযান করেন, তিনি উনার একটি বর্মকোট হারিয়ে ফেলেন। বর্ম কোটটি এক ইহুদীর হাতে আসলে হযরত হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি তাকে বললেন: বর্ম কোটটি আমার, আমি এটি বিক্রয় করিনি, বা কাউকে দানও করিনি। ইহুদী ব্যক্তিটি বলল: এটি আমার বর্মকোট এবং এটি আমার অধিকারে আছে। হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি তাকে বললেন: চল, কাযীর কাছে যাই। হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি ইহুদীটির আগে গিয়ে হযরত কাযী শুরাইহ্ রহমতুল্লাহি আলাইহি উনার পাশে বসে বললেন: আমার বিপক্ষ বক্তি যদি একজন ইহুদী না হত, তাহলে আমি অবশ্যই বিচারালয়ে তার সঙ্গে একই স্তরে আসন নিতাম। কিন্তু আমি মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি: তাদের সঙ্গে অস¤মানজনক ব্যবহার করো। কারণ মহান আল্লাহ পাক তিনি তাদের সঙ্গে অস¤মানজনক ব্যবহার করেন। হযরত কাযী শুরাইহ্ রহমতুল্লাহি আলাইহি বলেলন: হে আমীরুল মু’মিনীন, শুরু করুন। হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বললেন: হাঁ, এই বর্ম-কোট যা ইহুদী ব্যক্তির হাতে আছে ওটা আমার- আমি এটা বিক্রয় করিনি, কাউকে দানও করি নি। তখন হযরত কাযী শুরাইহ্ রহমতুল্লাহি আলাইহি বললেন: হে আমীরুল মু’মিনীন! আপনার কি কোন প্রমাণ আছে? হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বললেন: হাঁ, কানবার এবং আমার পুত্র হাসান সাক্ষী যে বর্ম-কোটটি আমার। হযরত কাযী শুরাইহ্ রহমতুল্লাহি আলাইহি উত্তর দিলেন: পিতার অনূকুলে পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম বললেন: কি! জান্নাতবাসীদের একজনের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না! আমি মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইরশাদ মুবারক করতে শুনেছি:
اَلْحَسَنُ وَالْحُسَيْنُ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ
(অর্থ: হযরত হাসান আলাইহিস সালাম ও হযরত হুসাইন আলাইহিস সালাম জান্নাতী যুবকদের সর্দার)। ইহুদী বলল: আমীরুল মু’মিনীন আমাকে কাযীর সামনে এনেছেন, আর কাযী উনার বিরুদ্ধে রায় দিলেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে, এই দ্বীন সত্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মহান আল্লাহ পাক তিনি ছাড়া আর কোন ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার রসূল এবং এই বর্ম-কোট হল আপনার বর্ম-কোট। অর্থাৎ ইহুদী মুসলমান হয়ে গেল এবং বর্ম কোটটি ফেরত দিল। সুবহানাল্লাহ! (তারীখুল খুলাফা)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












