পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ২৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ আশির, ১৩৯৩ শামসী সন , ১৬ মার্চ, ২০২৬ খ্রি:, ২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র নামাযের ওয়াক্ত বা সময় শনাক্তকরণ :
যে নামাযের জন্য যেই ওয়াক্ত নির্ধারিত হয়েছে, সে নামায সেই ওয়াক্তেই আদায় করা ফরয। তাই নামাযের ওয়াক্ত চেনা ও জানাও ফরয।
পবিত্র আযানের ওয়াক্ত :
اَلْاَذَانُ سُنَّةٌ لِلصَّلَوَاتِ الْـخَمْسِ وَالْـجُمُعَةِ دُوْنَ مَا سِوَاهَا ... وَلَا يُؤْذَنُ لِصَلَاةٍ قَبْلَ دُخُوْلِ وَقْتِهَا
অর্থ : পাঁচ ওয়াক্ত নামায ও জুমুয়াহ নামাযের জন্য আযান দেয়া সুন্নাতে মুয়াক্কাদাহ। ইহা ব্যতীত অন্যান্য নামাযের জন্য কোন আযান নেই। ... ওয়াক্ত আসার পূর্বে কোনো নামাযেরই আযান দেয়া জায়িয হবে না। (মুখতাছারুল কুদূরী, অধ্যায়: নামায, পরিচ্ছেদ: আযান)
(قَوْلُهٗ: وَلَا يُؤَذِّنُ لِصَلَاةٍ قَبْلَ دُخُوْلِ وَقْتِهَا) فَاِنْ فَعَلَ اَعَادَ فِى الْوَقْتِ لِاَنَّ الْاَذَانَ لِلْاِعْلَامِ وَهُوَ قَبْلَ دُخُوْلِ الْوَقْتِ تَـجْهِيْلٌ.
অর্থ : (হযরত ইমাম কুদূরী রহমতুল্লাহি আলাইহি উনার উক্তি: ওয়াক্ত আসার পূর্বে কোনো নামাযেরই আযান দেয়া জায়িয হবে না) যদি কেউ ওয়াক্তের পূর্বে আযান দেয়, তাহলে তাকে ওয়াক্তের ভিতরে আবার আযান দিতে হবে। কেননা, আযান দেয়ার উদ্দেশ্য হল নামাযের ওয়াক্তের কথা জানিয়ে দেয়া। অতএব, ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে আযান দেয়া হলো মূলত মানুষকে বিভ্রান্ত করা। (আল-জাওহারাতুন্ নাইয়্যারাহ আলা মুখতাছারুল কুদূরী, অধ্যায়: নামায, পরিচ্ছেদ : আযান)
উল্লেখিত বর্ণনা দ্বারা প্রমাণিত হলো যে, আযানের ওয়াক্ত বা সময় হলো নামাযের ওয়াক্ত শুরু হওয়ার পর। ওয়াক্ত হওয়ার পূর্বে আযান দেয়া জায়িয নেই। কেউ দিলে আযান বাতিল হবে। ওয়াক্ত হওয়ার পর আবার আযান দিতে হবে।
পবিত্র ফজরের ওয়াক্ত :
اَوَّلُ وَقْتِ الصُّبْحِ اِذَا طَلَعَ الْفَجْرُ الثَّانِـىُ وَهُوَ الْبَيَاضُ الْـمُعْتَرِضُ فِـى الْأُفُقِ وَاٰخِرُ وَقْتِهَا مَا لَـمْ تَطْلُعِ الشَّمْسُ.
অর্থ: ফজরে ছানী তথা ছুবহি ছাদিক্ব উদিত হলেই ফজর নামাযের ওয়াক্ত শুরু হয়। আর পূর্বাকাশের সাদা আভাকে ছুবহি ছাদিক্ব বলা হয়। সূর্যোদয়ের পূর্বক্ষণ পর্যন্ত ফজর নামাযের শেষ ওয়াক্ত বা সময়। (মুখতাছারুল কুদূরী অধ্যায়: নামায)
وَيَسْتَحِبُّ الْإِسْفَارُ بِالْفَجْرِ.
অর্থ: ফজর নামায পূর্বাকাশ আলোকিত অবস্থায় আদায় করা মুস্তাহাব। (মুখতাছারুল কুদূরী অধ্যায়: নামায)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৬)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১০)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












