মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মু আবীহা, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম উনার হুলিয়া মুবারক

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, রাত ১:৫৪
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মু আবীহা, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম উনার হুলিয়া মুবারক

সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিপূর্ণ নকশা মুবারক ছিলেন।

উনার পবিত্র জিসিম মুবারকের গঠন মুবারক, কথা মুবারক, চলন মুবারক, কন্ঠস্বর মুবারকসহ সার্বিকভাবেই তিনি ছিলেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুরূপ। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ عَائِشَةَ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ مَا رَأَيْتُ أَحَدًا أَشْبَهَ سَمْتًا وَهَدْيًا وَدَلًّا بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قِيَامِهَا وَقُعُوْدِهَا مِنْ فَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ: উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চাল-চলন মুবারক, স্বভাব-চরিত্র মুবারক, কাজ-কর্ম মুবারক এবং মুবারক উঠা-বসাতে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম তিনি ব্যতীত অন্য কাউকে আমি অধিক সাদৃশ্যপূর্ণ দেখিনি। (তিরমিযী শরীফ)
অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ مَا رَأَيْتُ أَحَدًا مِّنَ النَّاسِ كَانَ أَشْبَهَ بِالنَّيِىِّ صَلَّى الله ُعَلَيْهِ وَسَلَّمَ كَلَامًا وَّلاحَدِيْثًا وَّلَاجَلْسَةً مِّنْ فَاطِمَةَ عَلَيْهَا السَّلَامُ
অর্থ: উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বচনভঙ্গি মুবারক ও উপবেশন মুবারকে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম তিনি ব্যতীত অন্য কাউকে আমি অধিক সাদৃশ্যপূর্ণ দেখিনি। (আল মু’জাম আল আওসাত)
মূলকথা হলো, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম তিনি হলেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিপূর্ণ ক্বায়িম-মাক্বাম। তিনি এমনি ক্বায়িম-মাক্বাম ছিলেন যে, অনেক সময় নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাশরীফ মুবারক রাখছেন ভেবে উনার তা’যীমার্থে সকলে যখন দাঁড়াতেন, তখন দেখা যেত সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম তিনি তাশরীফ মুবারক রাখছেন। অর্থাৎ অন্যান্য দিক থেকে তিনি তো ক্বায়িম-মাক্বাম ছিলেনই, এমনকি উনার পবিত্র জিসিম মুবারক উনার সুঘ্রাণ মুবারকও নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জিসিম মুবারক উনার সুঘ্রাণ মুবারক উনার অনুরূপ ছিলো। সুবহানাল্লাহ!

সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম উনার বিশেষ খুছুছিয়ত মুবারক

মাখলুকাত মাঝে সর্বাধিক পরিচিত, উচ্চারিত এবং আলোচিত নাম মুবারকসমূহের মধ্যে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম উনার নাম মুবারক অন্যতম। উনার নাম মুবারক হচ্ছেন হযরত ‘ফাতিমা’ আলাইহাস সালাম। লুগাতে এই শব্দের অনেক অর্থ উল্লেখ করা হয়। প্রথমত, সদ্য দুধ ছাড়ানো শিশুর মা। অর্থাৎ তিনি এমনি মহান ওজুদ মুবারক, যিনি মাখলুকাতকে এমন সব নিয়ামত হাদিয়া করেন যা দ্বারা মাখলুকাত উপকৃত হয়। দ্বিতীয়ত, পরিত্রাণ দানকারী। অর্থাৎ উনার সাথে নিসবতপ্রাপ্ত সকলেই সুনিশ্চিতভাবে নাজাতপ্রাপ্ত।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকটাত্মীয় উনাদের মধ্যে কমপক্ষে নয় (৯) জন এই নাম মুবারকে প্রসিদ্ধি লাভ করেছেন।
কিতাবে উল্লেখ করা হয়, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম তিনি যখন পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন, তখন একজন ফেরেশতা আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে আরজ করলেন যে, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন, এই মহান ওজুদ মুবারক উনার নাম মুবারক যেন হযরত ‘ফাতিমা’ আলাইহাস সালাম রাখা হয়। কেননা, আমি বিশেষ খুছূছিয়তে উনাকে অনন্যতা হাদিয়া মুবারক করেছি।
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম উনার অসংখ্য-অগণিত লক্বব মুবারক রয়েছে। তবে বিশেষ কয়েকখানা লক্বব মুবারক বিশেষভাবে প্রসিদ্ধি লাভ করেছেন। যেমন- সাইয়্যিদাতুন নিসা আর রবি’য়াহ’, যাহরা, বতুল, ত্বহিরা, ত্বইয়িবা, রদ্বিয়া, মারদিয়্যা ইত্যাদি।
বলাবাহুল্য, সম্মানিত ব্যক্তিত্ব উনাদের মূল নাম মুবারক বারবার উচ্চারণ করা যথার্থ আদব নয়। এজন্যই আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিস সালাম তিনি উনার মূল নাম মুবারক বারবার উচ্চারণ না করে উনার বিশেষ লক্বব মুবারক ‘যাহরা’ আলাইহাস সালাম এই লক্বব মুবারক সর্বক্ষেত্রে ব্যাপক প্রচলনের জন্য মুবারক নির্দেশনা প্রদান করেন।
হযরত বানাতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা সকলেই সাইয়্যিদাতু নিসায়িল আলামীন। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উনাদের সকলকে এই লক্বব মুবারকে ভূষিত করা হয়েছে। তাইতো আহলু বাইতি রসূলিল্লাহ, মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিস সালাম তিনি সাইয়্যিদাতুনা হযরত যাইনাব আলাইহাস সালাম উনাকে ‘সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল উলা আলাইহাস সালাম’ বলে সম্বোধন করতে নির্দেশ মুবারক প্রদান করেছেন। অনুরূপভাবে সাইয়্যিদাতুনা হযরত রুক্বাইয়া আলাইহাস সালাম উনাকে ‘সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম’ এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মু কুলছূম আলাইহাস সালাম উনাকে ‘সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম’ বলে উল্লেখ করেছেন। আর আন নূরুর রবি‘য়াহ সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার মুবারক শান তো বলার অপেক্ষাই রাখে না। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَهُوَ فِي مَرَضِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ يَا فَاطِمَةُ عَلَيْهَا السَّلَامُ أَلاَ تَرْضَيْنَ أَنْ تَكُونِي سَيِّدَةَ نِسَاءِ الْعَالَمِينَ وَسَيِّدَةَ نِسَاءِ هَذِهِ الآمَّةِ وَسَيِّدَةَ نِسَاءِ الْمُؤْمِنِينَ ؟.
অর্থ: “উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার পূর্বে সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে সম্বোধন করে ইরশাদ মুবারক করলেন যে, আপনি কি সন্তুষ্ট নন। আপনি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন তথা সারা কায়িনাতের মহিলাদের সাইয়্যিদাহ। আপনি এই উম্মতের মহিলাদের সাইয়্যিদাহ। আপনি মু’মিন মহিলাদের সাইয়্যিদাহ।” সুবহানাল্লাহ! (আল মুসতাদারাক)
মূলকথা হচ্ছে, আন নূরুর রবি‘য়াহ সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি দুনিয়া ও আখিরাত উভয়কালে মাখলুকাতের সমস্ত মহিলাদের সাইয়্যিদাহ। অর্থাৎ সমস্ত মহিলাদের উপর উনার আধিপত্য। সুবহানাল্লাহ!

সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিআহ যাহরা আলাইহাস সালাম উনার কতিপয় ছিফতী নাম মুবারক

আনুষ্ঠানিক নুবুওওয়াত প্রকাশের প্রায় তিন বৎসর পূর্বে ২০শে জুমাদাল ঊখরা তারিখ মুসলিম জাহানের শিরোমণি খাতূনে জান্নাত সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের দিন। তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সর্বকনিষ্ঠা বানাত ছিলেন। উনার সম্মানিতা মাতা হলেন ত্বইয়িবা, ত্বাহিরা, উম্মুল মু’মিনীন, আল উলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং উনার এই উত্তম বানাত উনার নাম মুবারক রাখেন ফাতিমা। এটি উনার মূল নাম মুবারক। এছাড়াও আরো কয়েকটি লক্বব বা গুণবাচক নাম মুবারক-এ তিনি পরিচিত হয়ে আছেন। যেমন- সাইয়্যিদা, ত্বাহিরাহ, যাহরা, যাকিয়াহ, রদ্বিয়াহ, মারদ্বিয়াহ, উম্মু আবীহা ও বাতূল। সুবহানাল্লাহ!
“সাইয়্যিদা” অর্থ শ্রেষ্ঠা। তিনি এ মুবারক লক্ববে ভূষিত হয়েছিলেন এ কারণে যে, ‘তিনি দুনিয়ায় যেমন মহিলাদের মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারিণী তেমনি বেহেশতেও হবেন মহিলাকুলের সাইয়্যিদা।’ সুবহানাল্লাহ!
“ত্বাহিরাহ”- ত্বাহিরাহ অর্থ পবিত্রা। এ লক্বব মুবারকটি বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় প্রকার পবিত্রতার সাথে সম্পর্কযুক্ত। এ লক্বব মুবারকটি দেয়ার একটা কারণ হলো এই যে, মহিলাদের সন্তান হওয়ার পর নামায তরক করতে হয়। কিন্তু উনার ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। আছরের নামায পড়ার পরই উনার সম্মানিত সন্তান মুবারক উনারা পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। অতঃপর মাগরিব থেকে যথারীতি তিনি নামায আদায় করেন। অর্থাৎ উনার এক ওয়াক্ত নামাযও তরক হয়নি। সুবহানাল্লাহ!
“যাহ্রাহ”- অর্থ কুসুম কলি বা ফুল। বাস্তবিক পক্ষে তিনি একটি অনুপম সুন্দর সুরভিত কুসুম কলির মতোই রূপে-গুণে সুষমাম-িত ছিলেন। সুবহানাল্লাহ!
“যাকিয়াহ”- অর্থ বুদ্ধিমতি, প্রখর মেধার অধিকারিণী। লক্বব মুবারকটি দেয়া হয়েছিল এ জন্য যে, তিনি কোনো বিষয় শোনা মাত্রই তা আয়ত্ত করে ফেলতেন। সুবহানাল্লাহ!
“রদ্বিয়াহ”- অর্থ সন্তুষ্ট। জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখে-দুঃখে, বিপদে-আপদে অবিচলভাবে তিনি ছিলেন পরিপূর্ণভাবে মহান আল্লাহ পাক উনার ইচ্ছা ও সন্তুষ্টির উপর পূর্ণ নির্ভরশীল। সুবহানাল্লাহ!
“মারদ্বিয়াহ”- অর্থ সন্তুষ্টিপ্রাপ্তা। এ লক্বব মুবারকটি এজন্য যে, তিনি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভে ধন্য হয়েছিলেন। সুবহানাল্লাহ!
“বাতূল”- অর্থ ভোগ- লিপ্সা বর্জনকারিণী। উনার এ মুবারক লক্ববটি হয়েছিল এ কারণে যে, তিনি পার্থিব ভোগ-লিপ্সা ইত্যাদি সবকিছুই একেবারে বর্জন করেছিলেন। সুবহানাল্লাহ!
উনার সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে, “সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম তিনি বেহেশতবাসিনী মেয়ে উনাদের সাইয়্যিদা।” সুবহানাল্লাহ!
অতএব, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ আন নূরুর রবি‘য়াহ হযরত যাহরা আলাইহাস সালাম তিনি যে মহিলা জগতের এক বিস্ময়কর আদর্শ এবং সমগ্র মহিলাকুলের ঊর্ধ্বে তা বলার অপেক্ষা রাখে না। শুধু ইহজগতেই নয়, পরজগতেও তিনি হবেন বেহেশতবাসিনী মেয়েগণের সাইয়্যিদা।
-মুহম্মদ আবূ হুরায়রা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ৮ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৮ ঘণ্টা আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে