সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও মানহানিকর পোস্ট প্রকাশের অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন সাতকানিয়া উপজেলা জামাতের সহকারী সাধারণ সম্পাদক আজিজুর রহমান। মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়।
বাদীর দাবি, পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক ভাবমর্যাদা ক্ষুণœ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আয়াত উল্লাহ বলেন, বিবাদীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে তার মক্কেলের সম্মানহানি এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এ অভিযোগে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫, ২৬, ২৭ ও ৩০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
তিনি জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।