সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
নিজস্ব প্রতিবেদক:
সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শেয়ার জালিয়াতি একটি মামলার আসামি। দুর্নীতি, প্রতারণা, অবৈধ বল প্রয়োগের মাধ্যমে ব্যাংকের অর্থ লুট ও আত্মসাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পারস্পরিক যোগসাজশে ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের নামে ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সাহাবুদ্দিন ছাড়াও মামলার আসামি আরও ১৯ জন। ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আবদুছ ছামাদ বাদী হয়ে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে এ মামলার আবেদন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলায় আরজিতে ১২ নম্বর আসামির পরিচয় উল্লেখ করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক সাহাবুদ্দিন হিসেবে। তৎকালীন বিচারক সাব্বির ফয়েজ বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। আদশে ২০২৫ সালের ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেন। তবে এখনও দুদক মামলাটিতে প্রতিবেদন দাখিল করেননি। সর্বশেষ গত ২৩ জুন দুদক প্রতিবেদন না করায় ওই আদালতের ভারপ্রাপ্ত বিচারক আলমগীর ১১ আগস্ট নতুন করে তারিখ ঠিক করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।