সাইবার বুলিং ও অনলাইন হয়রানি বন্ধে জিরো টলারেন্স
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশেষ করে ক্রমবর্ধমান সাইবার বুলিং ও অনলাইন হয়রানি প্রতিরোধে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি স্পষ্ট করে বলেন, খুব অল্প সময়ের মধ্যেই এ সেলটি গঠন করা হবে, যার মূল কাজ হবে নারীদের বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন ধরনের নির্যাতন ও অনলাইন হয়রানির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বর্তমান সময়ের ডিজিটাল হয়রানির চিত্র তুলে ধরে বলেন, নারীরা শুধু নারী হিসেবে নয়, তাদের রাজনৈতিক অবস্থান বা ব্যক্তিগত পরিচয় নিয়েও অনেক সময় অনলাইনে অশালীন ভাষা, কটূক্তি ও বুলিংয়ের শিকার হন। এমনকি শিক্ষার্থী পর্যায় থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত বিভিন্ন স্তরে এ ধরনের হয়রানি দেখা যাচ্ছে। এ অবস্থাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি জানান, এই বিশেষ সেলটি মূলত সাইবার অপরাধ, অনলাইন মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করবে।
একই সংবাদ সম্মেলনে ব্যবসা ও পরিবহন খাতে নৈরাজ্য বন্ধে কঠোর বার্তা দেন উপদেষ্টা। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, ব্যবসা, পরিবহন ও নির্মাণ খাতে চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
তবে দীর্ঘদিনের এই কাঠামোগত সমস্যা নির্মূলে জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা কাঠামোগত এই সমস্যাকে মোকাবিলা করতে সময় লাগবে। এ কারণে জনগণের সহযোগিতা ও ধৈর্য প্রয়োজন। সরকার এ বিষয়ে সম্পূর্ণ আন্তরিকভাবে কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধারাবাহিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)