শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

রাজনীতি সংঘাতের পথে!

Admin প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ৬:২৫

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ অর্থাৎ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণার পর থেকে দেশের রাজনৈতিক মাঠ ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েকটি দাবিতে জামাতসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলন শুরু করেছে। অন্যদিকে এ আন্দোলনের বিপরীতে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে প্রধান রাজনৈতিক দল বিএনপি।
এতে রাজনৈতিক উত্তাপ ভবিষ্যতের জন্য অশনি সঙ্কেত বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কেননা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের প্রভু ভারত দেশকে অস্থিতিশীল করতে নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
পিআরসহ অযৌক্তিক ইস্যু নিয়ে জামায়াত ও কয়েকটি রাজনৈতিক দল যে যুগপৎ আন্দোলন শুরু করেছে তা আওয়ামী লীগ তথা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের নতুন কৌশল কি না সে প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের মনে উঁকি দিচ্ছে। এদিকে জামায়াত ও তাদের মিত্রদের এ আন্দোলন কর্মসূচি মোকাবেলায় বিএনপি ও তাদের মিত্ররা যদি নির্বাচনী কর্মসূচি নিয়ে মাঠে নামে তাহলে সংঘাতময় পরিস্থিতি তৈরীর আশঙ্কা থেকেই যায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় দোসর আওয়ামী লীগ বড় ধরনের নাশকতার ঘটনা ঘটাতে পারে এমনটাই অনেকে মনে করেন।
বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. মাহবুব উল্লাহ্ বলেন, পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য মোটেই উপযোগী নয়। বাংলাদেশে এই পদ্ধতি চালু করা হলে রাষ্ট্রীয় অস্তিত্ব বিপন্ন হবে। দেশে কোনো ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে না। ঘন ঘন সরকার পরিবর্তন হবে। ফলে বিদেশিরা প্রভাব বিস্তার করার সুযোগ পাবে। রাজনৈতিক অস্থিরতার জন্য দেশের ইকোনমি, ব্যবসা-বাণিজ্য সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে। যেটা প্রতিবেশী দেশ ভারত চায়। তাই অন্যভাবে ভাবলে এই পিআর পদ্ধতি ভারতীয় একটি এজেন্ডা এমনটা বলাই যায়।
রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের তথা ঐকমত্য কমিশনের আলোচনা চলমান। এ অবস্থায় এ ইস্যুতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করার মধ্যে ভিন্ন কিছুর ইঙ্গিত বহন করে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতসহ অন্য দলগুলোর আগে ছিলনা। হঠাৎ করে এ দাবিতে তারা খুব সোচ্চার হয়ে উঠেছে। এটা শুভ বার্তা বহন করে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ পাবে। তাহলে যারা এ দাবিতে আন্দোলন করছেন তারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান। এমন প্রশ্ন মানুষের মনে উদয় হওয়াটাই স্বাভাবিক। এ ছাড়া দেশে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার পর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার তৎপরতা কোনো স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া নয়। বরং মনে হচ্ছে, এটি পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশকে জটিল করে তোলার ষড়যন্ত্র।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, সেই ঐক্যে কোনো না কোনো পক্ষ ফাটলের চেষ্টা করছে বলে মনে হচ্ছে। আমরা তর্ক-বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ-আলোচনা করছি। কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুয়েকটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। এটা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র। এ ব্যপারে সবার সতর্ক থাকতে হবে। আমরা এ আন্দোলনকে অযৌক্তিক বলে মনে করি। এটি পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসনের একটি ষড়যন্ত্র।

আরও পড়ুন

সব ›
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, আমাদের আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হলে আমাদের একটি জ… ৭ ঘণ্টা আগে ই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায় মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে এই চার বিষয় যুক্ত করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। নিবন্ধন শুরুর … ৭ ঘণ্টা আগে এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ রপ্তানি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেয়া এবং প্রতিষ্ঠান… ৭ ঘণ্টা আগে ২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববার প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের পাঁচ দিনব্য… ৭ ঘণ্টা আগে ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল! শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রস্তুত, রাডারও নজর রাখছে আকাশে। কিন্তু হামলাকারী ক্ষেপণাস্ত্রটি ঠিক ক… ৭ ঘণ্টা আগে আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র! যুদ্ধবিমান তৈরিতে পারদর্শীদার দিক দিয়ে বিশ্বব্যাপী একচ্ছত্র আধিপত্য যুক্তরাষ্ট্রের। তবে এখনও তারা নিজেদের ষষ্… ৭ ঘণ্টা আগে পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান … ৭ ঘণ্টা আগে মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুর নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ড… ১৯ ঘণ্টা আগে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ জানা গেছে, দুর্বৃত্তরা একটি অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করলে সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোর… ১৯ ঘণ্টা আগে বিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে তুরাগ থানাধীন কামারপাড়া ১০ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান পরিচালন… ১৯ ঘণ্টা আগে তথ্যমন্ত্রীঃ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে … ১৯ ঘণ্টা আগে নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজি… ১৯ ঘণ্টা আগে