সর্বজনীন পেনশনে অনীহা কেন, যা বলছেন বিশ্ববিদ্যালয় নেতারা
সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির বিষয়টি মানছেন না বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সরকারি এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছে শিক্ষক সংগঠনগুলো। আগের পেনশন স্কিম চালু রাখা এবং পেশাগত সুযোগ-সুবিধা সম্বলিত একটি স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের দাবিও জানিয়ে আসছেন তারা।
কিন্তু সর্বজনীন পেনশনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অনীহা কেন? শিক্ষকনেতারা বলছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই সর্বজনীন পেনশন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করলে শিক্ষকরা বিদ্যমান আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আখতারুল ইসলাম বলেন, ‘পেনশন শব্দটি আর্থিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত। এটা সরাসরি শিক্ষকদের আর্থিক ব্যাপার। যেটা (পেনশন স্কিম) প্রোপোজ করা হয়েছে, সেটা প্রতারণার শামিল। অপেক্ষাকৃত কম আর্থিক সুবিধা কেউই চাইবে না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে একটি চক্র কাজ করছে। তারা চাচ্ছেন না যে কোনো মেধাবী ছাত্র এখানে থাকুক। বিষয়টি চরম ‘ষড়যন্ত্রমূলক’ বলে আমার মনে হচ্ছে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।