রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমছেই

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, রাত ১:৫৫

নিজস্ব সংবাদদাতা:
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সরকারিভাবে সফর করা হয় এমন অনেক দেশ থেকেও বিনিয়োগ কমছে। ওই সংবাদ-প্রতিবেদনের বিস্তারিত তথ্য থেকে অন্যান্য বিষয়ের মধ্যে এটিও জানা যায় যে বৈদেশিক বিনিয়োগ উন্নয়নের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সাম্প্রতিক সময়ে যেসব দেশ সফর করেছেন, তার প্রায় প্রতিটি থেকেই প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) কমে গেছে। উদ্বেগের বিষয় হচ্ছে এই, যে দেশগুলো থেকে বিনিয়োগ কমে গেছে, সেগুলোই হচ্ছে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের প্রধান উৎস দেশ।
উল্লেখ্য যে ২০২৪ সালের অক্টোবরে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত রাষ্ট্রীয় ব্যয়ে যেসব দেশ সফর করেছেন, সেগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, কাতার, চীন, মালয়েশিয়া, তুরস্ক ও দক্ষিণ কোরিয়া এবং একই সঙ্গে এগুলোই হচ্ছে বিনিয়োগ কমে যাওয়া দেশও।
বর্তমান অন্তর্র্বতী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই এর প্রধান উপদেষ্টা ইউনূস রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তার সঙ্গে ঘনিষ্ঠ এবং বেশির ভাগ ক্ষেত্রে স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওঘেঁষা এমন সব ব্যক্তিকে নিয়োগ প্রদান করেন, যাদের মধ্যকার অনেকেই বাকপটুত্ব দিয়ে মানুষের মধ্যে সাময়িক চমক সৃষ্টির ক্ষমতা রাখেন।
উল্লিখিত এই ব্যক্তিদের মধ্যে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও রয়েছে, যে বিডার পাশাপাশি বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) দায়িত্ব নিয়ে প্রথমেই এই মর্মে এক অবাস্তব ঘোষণা দিলো যে, আগামী দুই বছরের মধ্যে পাঁচটি এসইজেডে ৫৫০ কোটি ডলার বিনিয়োগ ও আড়াই লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
অন্যদিকে বিডার আওতায় বৈদেশিক বিনিয়োগে গতি আনার লক্ষ্যে বহু লাখ টাকা ব্যয়ে সাত থেকে ১০ এপ্রিল ঢাকায় এক আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে চমৎকার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে জানান যে বিনিয়োগের ক্ষেত্রে ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ সিঙ্গাপুরের সমপর্যায়ে চলে যাবে।
তো বিদেশিদের সামনে ও বিদেশ ঘুরে ঘুরে এ ধরনের চমকপূর্ণ বক্তব্য প্রদানের পর থেকে বাংলাদেশে আজ পর্যন্ত বৈদেশিক বিনিয়োগ ধারাবাহিকভাবেই কমছে এবং ধারণা করা যায় যে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন রাজনৈতিক সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত এই ধারা একইভাবে অব্যাহত থাকবে।
এখন কথা হচ্ছে, জনগণের কষ্টার্জিত করের পয়সায় বিপুল অর্থ ব্যয়ে বিদেশ ঘুরে ঘুরে অবাস্তব সব বাক্যবিলাস দিয়ে বিশ্বের কাছে দেশকে যারা ক্রমাগতভাবে হেয় ও অপদস্থ করে যাচ্ছেন, তাদের কাছে যদি এসবের হেতু জানতে চাওয়া হয়, তাহলে সে ক্ষেত্রে তারা কী জবাব দেবেন?
উপরোক্ত পরিস্থিতি ও অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অনেকেই এ ধরনের মানুষদের দেশ ও দেশের জনগণের প্রতি দায়বোধ থাকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর যাদের দায়বোধ নেই, তাদের মধ্যে জনগণের প্রতি মমত্ববোধ না থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু এতে বৈদেশিক বিনিয়োগ কি এগোবে? মনে তো হয় না। এমতাবস্থায় দেশের এই ক্রান্তিকালে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ না বাড়লেও প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি) যেভাবে বাংলাদেশ থেকে বিনিয়োগ গুটিয়ে চলে যাচ্ছে, তেমনি যেন অন্যরাও চলে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
স্থানীয় ও বৈদেশিক নির্বিশেষে দেশের সব বিনিয়োগকারীই এখন তাদের বিনিয়োগ নিয়ে চরম অস্বস্তিকর ও অস্থিরতাপূর্ণ এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এমনই পরিস্থিতিতে রাষ্ট্রের সব দায়িত্বশীল ব্যক্তিরই উচিত হবে দেশি-বিদেশি বিনিয়োগ নিয়ে যেকোনো ধরনের চমক সৃষ্টিকারী কথাবার্তা থেকে বিরত থেকে এ ক্ষেত্রে বাস্তব ও বস্তুনিষ্ঠ সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়া। আর এটি তো অবশ্যই স্বীকার্য যে বাংলাদেশে এখনো বৈদেশিক বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সর্বাগ্রে প্রয়োজন ধারাবাহিক রাজনৈতিক স্থিতিশীলতা। আর সে জন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন। (সংক্ষেপিত)
লেখক: অ্যাজাঙ্কট ফ্যাকাল্টি, ব্যবসায় প্রশাসন বিভাগ, প্রসিডেন্সি ইউনিভার্সিটি; সাবেক পরিচালক, বিসিক, শিল্প মন্ত্রণালয়।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১৪ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১৪ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১৫ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১৫ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১৫ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১৫ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১৫ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১৫ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১৫ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১৫ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১৫ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ১৫ ঘণ্টা আগে