সরবরাহ পর্যাপ্ত থাকলে কেউ মজুতদারি করতে পারবে না -বাণিজ্য প্রতিমন্ত্রী
টাঙ্গাইল সংবাদদাতা:
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আমাদের প্রথম কাজ হলো পণ্যের বাজার ব্যবস্থা উন্নত করা। পণ্যের সরবরাহ যদি পর্যাপ্ত থাকে, তবে কেউ মজুতদারি করতে পারবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) টাঙ্গাইল ও মানিকগঞ্জের যমুনা তীরবর্তী এলাকায় নদীভাঙন রোধে জিও ব্যাগ ভরাটকাজের উদ্বোধনের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, রমজান মাসসহ বছরের ১২ মাস দেশের এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় নদীপাড়ের মানুষকে রক্ষায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নদীভাঙন প্রতিরোধে ২১ লাখের বেশি জিওব্যাগ ফেলা হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।