সরকার নির্ধারিত ১৬৩ টাকায় কোথাও নেই সয়াবিন তেল
, ২৬ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ আশির, ১৩৯১ শামসী সন , ০৮ মার্চ, ২০২৪ খ্রি:, ২৪ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সরকার খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা ও বোতলজাত ১৬৩ টাকা নির্ধারণ করে দেওয়ার ৫ দিন পেরিয়ে গেলেও এই দামে কোথাও পাওয়া যাচ্ছে না। রাজধানীর বেশিরভাগ দোকানে খোলা সয়াবিন তেল ১৫৫ থেকে ১৬০ এবং বোতলজাত তেল ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ বাজার ও শুক্রাবাদ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
তবে তেলের বাজারে দাম নিয়ে এমন হুলস্থুল কা-ের কারণে অনেকে সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রেখেছেন।
গত ২০ ফেব্রুয়ারি সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর ঘোষণা আসে। ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাক্সফোর্সের সভা শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ তথ্য জানান। ১ মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছিল।
দোকানিরা বলছেন, দাম কমানোর ঘোষণার পর পাইকারি বাজার থেকে পর্যাপ্ত তেল ছাড়ছে না। আর সরকার দাম কমানোর পর পাইকারি বাজার থেকে অর্ডারের তেল এখনও দোকানে আসেনি। অন্যদিকে সরকার কর্তৃক দাম কমানোর ৬ দিন পরও সেটি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ঝাড়ছেন ক্রেতারা।
তেলের দাম না কমার কারণ জানতে চাইলে কারওয়ান বাজারের মুদি দোকান নূর আলম জেনারেল স্টোরের মালিক নূর আলম ঢাকা টাইমসকে বলেন, “কম দামের তেল আমরাই পাচ্ছি না। কম দামে বিক্রি করব কীভাবে।”
তিনি আরও বলেন, “ডিলাররা এখনো পুরোনো দামেই সয়াবিন দিচ্ছে। দাম সামান্য করে কমাচ্ছে। তাতে আমরা আগের থেকে কিছুটা কম দামে ক্রেতাদের সয়াবিন দিতে পারছি।”
সরকার ঘোষণার আগে প্রতি লিটার সয়াবিন তেল ১৭৫ টাকায় বিক্রি করতেন বলে জানান এই খুচরা বিক্রেতা।
শামীম নামের একজন খুচরা বিক্রেতা বলেন, “কোম্পানিগুলো সয়াবিন তেলের বোতলের গায়ে বাড়তি দামের মোড়ক লাগিয়ে রাখে। কিন্তু কমানোর সময় ধীরগতিতে কমায়। এবার নতুন দাম কার্যকরের ঘোষণা বেশ আগেভাগে দেওয়া হলেও মিল থেকে ডিলার হয়ে এখনো নতুন দামের পণ্য আসেনি। সে জন্য ভোক্তা পর্যায়ে এখনো ভোজ্যতেলের দাম কমানোর সুবিধা পুরোটা মিলছে না।”
কারওয়ান বাজারে তেল কিনতে আসা এক ক্রেতা বলেন, সরকার থেকে দাম কমানোর পরও বেশি দামে তেল বিক্রি হচ্ছে। দোকানিরা বলছেন, নতুন তেল আসেনি তাই তারা দাম বেশি রাখছেন। কিন্তু দাম বাড়ালে তখন তো নতুনের জন্য অপেক্ষা করে না। দাম বাড়ার ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গেই তারা সেটি বাস্তবায়ন করে ফেলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












