সরকার কি তরুণ-ছাত্র সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে -অধ্যাপক আসিফ নজরুল
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯২ শামসী সন , ৩১ জুলাই, ২০২৪ খ্রি:, ১৬ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিভিন্ন স্থানে ব্লক রেইড করে আমাদের ছাত্র এবং তরুণদেরকে গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে। তখন আমাদের মনে প্রশ্ন আসে, এই সরকার কি বাংলাদেশের তরুণ ছাত্রসমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? এটা কি কোনো অধিকৃত ভূমি? এটা কী গাজা স্ট্রিট নাকি কাশ্মির?
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, আমরা শুনতে পাচ্ছি ২৬৭ জন মারা গেছে। একটা শব্দও বাড়িয়ে বলছি না। কালকে জিনিস কিনতে গিয়েছিলাম একটা দোকানে। তিনি বলেন, স্যার আমরা বিশ্বাস করি হাজার হাজার লোক মারা গেছে। আমরা এই সরকারকে বিশ্বাস করি না।
তিনি বলেন, আমি প্রতি রাতে ঘুমাতে পারি না। গতকাল ফোন এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাটারা থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে অত্যাচার করা হয়েছে। গতকালই বাংলা বিভাগের এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
ফোন এসেছিল একটি জায়গায় ব্লক রেইড করা হচ্ছে, কথা শুনতে পারছিলাম না। এর আগে আমরা শুনেছি কারফিউ জারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র ও তরুণদেরকে গণগ্রেপ্তার করা হচ্ছে। গায়ে আঘাতের চিহ্ন আছে কিনা দেখা হচ্ছে। আঘাতের চিহ্ন থাকা মানে সে আন্দোলনে ছিল। তারপর তাকে গ্রেপ্তার করা হচ্ছে।
ড. আসিফ নজরুল বলেন, আমি ঘুমাতে পারি না যখন শহীদ মুগ্ধর গল্প পড়ি। যেই ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেয়ার জন্য। সবাইকে বলছিল পানি লাগবে কিনা। এরকম একটা ছেলেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। ১১ বছরের একটা ছেলে জানালা বন্ধ করতে গেছে, তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। ৬ বছরের একটা মেয়ে রিয়া মারা গেছে। ৪ বছরের একটা শিশু বারান্দায় মারা গেছে। বারান্দায়, ছাদে, ঘরে শিশুদের হত্যা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে শঙ্কা প্রকাশ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরে পুলিশে নীরব ক্ষোভ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিজেল সংকটে ১২৫ হারভেস্টার বন্ধ, কৃষক বিপাকে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি -সেনাপ্রধান
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে আছড়ে পড়লো বিএসএফের ড্রোন, এলাকায় আতঙ্ক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ জেলায় নতুন পুলিশ সুপার
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসএসসির খাতা নিতে পরীক্ষকদের অনীহা, কঠোর নির্দেশনা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তোফায়েল আহমেদের বিরুদ্ধে পরোয়ানা, আইনজীবী জানালেন স্মৃতিশক্তি নেই
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেগা প্রকল্পে অপচয় নয়, ফলভিত্তিক পরিকল্পনায় জোর -সেতুমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে -বিদ্যুৎমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুশইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)