সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে -মান্না
সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘দিল্লির নির্বাচন দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংকট উত্তরণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গত নির্বাচনে দেশের ৯৫ ভাগ মানুষ এই সরকারকে ভোট দেয়নি। ৯৫ ভাগ জনগণ এই সরকারকে ঘৃণা করে। বুধবার উপজেলা নির্বাচনও দেশের জনগণ বয়কট করেছে। ভারতও আজ বুঝে গেছে সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে। সুতরাং আমাদের সরকার পতনের আন্দোলন করতে হলে দমে গেলে হবে না। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের ডাকে দেশের জনগণ আন্দোলন করেছে ও নির্বাচন বয়কট করেছে। কিন্তু স্বৈরশাসক তো ক্ষমতা থেকে গেল না। তাহলে আমরা কি ব্যর্থ হয়েছি? বাংলাদেশে বর্তমান যে জুলুমবাজ ও স্বৈরাশাসক সরকার আছে, পৃথিবীর ইতিহাসে কোন দেশে এমন সরকার দেশ পরিচালনা করে নাই। এরা দেশের প্রতিটা খাত চুরি করে খেয়ে ফেলেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।