সরকারি চাকরিজীবীদের সন্তানের শিক্ষা ভাতা ১৫শ’ টাকা বৃদ্ধির প্রস্তাব, টিফিনে ৮শ’
নিজস্ব সংবাদদাতা:
নবম জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা বৃদ্ধি করে ২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। টিফিন ভাতা ৮০০ টাকা বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। জাতীয় বেতন কমিশন এ সুপারিশ করেছে।
গতক বুধবার ২৩ সদস্যের বেতন কমিশন প্রধান উপদেষ্টার কাছে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দেন। জমা দেওয়া প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, কোনো কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে বেতন কমিশন সংশ্লিষ্ট মাসিক দুই হাজার টাকা ভাতা প্রদানের সুপারিশ করেছে। তবে শর্ত থাকে যে সব ক্ষেত্রেই সর্বোচ্চ দুজন সন্তান এই সুবিধা পাবে। টিফিন ভাতার বর্তমানে প্রচলিত বিধানাবলি অব্যাহত থাকলে কমিশন ভাতার হার বৃদ্ধির সুপারিশ করেছে। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বর্তমানে প্রচলিত মাসিক টিফিন ভাতা ২০০ টাকার স্থলে ১০০০ টাকা করা যেতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।