‘সরকারি কাজ পেতে শ্রমিক কল্যাণে দিতে হবে লভ্যাংশের টাকা’
নির্মাণ কোম্পানিগুলোকে লভ্যাংশ থেকে শ্রমিক কল্যাণ তহবিলে জমা দেয়ার বিষয়ে আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির লভ্যাংশের অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, নির্মাণ কোম্পানিগুলোকে তাদের লভ্যাংশের অর্থ হতে কল্যাণ তহবিলে জমা দিতে হবে। তা না করলে কোনো সরকারি টেন্ডারে তারা অংশ নিতে পারবেন না।
অনুষ্ঠানে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এটি শ্রমিকদের ন্যায্য পাওনা। অন্য সব কোম্পানিও লভ্যাংশের অর্থ শ্রমিকদের কল্যাণে তহবিলে জমা দিতে উদ্বুদ্ধ হবে বলে আশা করছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।