সরকারি অফিসের হয়রানি উত্তরণে আসছে ‘অ্যাপ’
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশে ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধনে ব্যবসায়ীরা হয়রানির শিকার হন বলে স্বীকার করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক। তার দাবি, আগামী বছরে সরকারি অফিসের সেই হয়রানি কমে আসবে।
গত রোববার (৭ ডিসেম্বর) ‘জাতীয় এসএমই পণ্য মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে এমন দাবি করেছে বিডা’র নির্বাহী চেয়ারম্যান।
আশিক বলেছে, দেশে ব্যবসা শুরু করা জটিল কাজ। নিবন্ধন কার্যক্রম কঠিন। সেবা গ্রহণে সরকারি অফিসে সরাসরি গেলে হয়রানির শিকার হতে হয়। এসব সমস্যা উত্তরণে আগামী বছর থেকে চালু হবে ‘অ্যাপ’। এর মাধ্যমে নিবন্ধন করতে পারবে উদ্যোক্তা।
অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা, বিসিকসহ বিভিন্ন শিল্প পার্কে বিনিয়োগের আহ¦ান জানান। এতে কৃষি জমি রক্ষা পাবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএমই খাতে সুদহার ১৫ শতাংশ। এত বেশি হবার কারণ মূল্যস্ফীতির হার বেশি। এনজিও থেকে ঋণ নিলে ২৫ শতাংশ সুদ দিতে হয়। এতে তাদের পরিচালন ব্যয় বাড়ে। এসএমই ক্রেডিট কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। কিন্তু পরিচালনা করা জটিল।
আলোচকরা আরও বলেন, এসএমইখাতে ঋণ কমে আসছে। নির্বাচনের জন্য সব খাতেই স্থবিরতা তৈরি হয়েছে। ব্যাংক খাতে এখন অতিরিক্ত তারল্য দেড় লাখ কোটি টাকা। চাহিদা বাড়লে অর্থনীতির চাকা সচল হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)