মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
গোয়েন্দাদের নজরদারি:

সরকারবিরোধী আন্দোলনে ছিন্নমূলদের নিয়ে ‘বিশেষ ফোর্স’ গঠনের চেষ্টা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, রাত ২:৪১
সরকারবিরোধী আন্দোলনে ছিন্নমূলদের নিয়ে ‘বিশেষ ফোর্স’ গঠনের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী আন্দোলনে সুযোগ বুঝে অস্থিরতা সৃষ্টির জন্য ছিন্নমূল শিশু-কিশোর ও তরুণদের যুক্ত করার পরিকল্পনা শুরু হয়েছে। রাজধানীসহ বড় কয়েকটি মহানগরীতে পথে-ঘাটে থাকা ছিন্নমূল ও স্বজনহীন শিশু-কিশোরদের টার্গেট করে এই পরিকল্পনা চলছে। রাষ্ট্রীয় প্রভাবশালী একাধিক গোয়েন্দা সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে।
গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের সরকারবিরোধী আন্দোলনের চূড়ান্ত ধাপে ছিন্নমূল শিশু-কিশোরদের ব্যবহার করার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এক্ষেত্রে ছিন্নমূলদের কারা সংগঠিত করছে, কারা অর্থায়ন করছে- সেসবের সূত্র মেলাতে তৎপরতা শুরু করেছে প্রভাবশালী একাধিক সংস্থা।
সংস্থার সূত্র বলছে, তাদের কাছে তথ্য রয়েছে সরকারবিরোধী আন্দোলনের শেষ ধাপে ছিন্নমূল গোষ্ঠীর মানুষদের নিয়ে ‘বিশেষ ফোর্স’ গঠন করা হতে পারে। এক্ষেত্রে আন্দোলনের নিয়মিত শক্তির পাশাপাশি এই ফোর্সটিকেও শেষ মুহূর্তে কাজে লাগানোর তৎপরতা চলছে।
এই প্রক্রিয়ার সঙ্গে সুনির্দিষ্ট কোন ব্যক্তি বা দল জড়িত তা এখনই প্রকাশ করতে নারাজ গোয়েন্দা সূত্র।
একাধিক গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট সূত্রের দাবি, সারা দেশে ২৫ লাখের বেশি ছিন্নমূল শিশু-কিশোর ও তরুণ রয়েছে। যাদের বেশিরভাগ সুনির্দিষ্ট কোনও কাজে যুক্ত নেই। রাজধানীতে প্রায় সাত-আট লাখ ছিন্নমূল মানুষ বিভিন্ন সড়কে অবস্থান করে। তাদের মধ্য থেকেই সুনির্দিষ্ট ‘সুবিধা’র বিনিময়ে বাছাইকৃত ছিন্নমূলদের বিশেষ ফোর্সে যুক্ত করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ভাসমান, ছিন্নমূল শিশু-কিশোর-তরুণরা যেন অপরাধে না জড়ায়- সেই চিন্তা থেকে আগেভাগেই নজরদারি শুরু হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার ড. খ. মুহিদ উদ্দিন বলেন, ‘যেকোনও ধরনের অপরাধ সংঘটিত হওয়ার বিষয়ে আগাম তথ্যের জন্য গোয়েন্দা পুলিশ কাজ করে থাকে। ভাসমান বা ছিন্নমূল যা-ই বলি না কেন, তারা সমাজের একটি অংশ। এই ভাসমান এবং ছিন্নমূল যারা রয়েছে, তাদের কেউ যেন কোনও ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত করতে না পারে, সে ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। যখনই কোনও ধরনের তথ্য পাওয়া যায়Íতখনই সেসব বিষয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেয়। ’
ড. খ. মুহিদ উদ্দিন আরও বলেন, ‘ছিন্নমূল এবং ভাসমান যারা রয়েছে, তারা যাতে কারও ইন্ধনে কোনও ধরনের অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সে ব্যাপারে বিশেষ নজর রাখা হচ্ছে। শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ নয়- পুলিশের সব ইউনিট এসব বিষয়ে নজর রাখছে। নির্বাচনকে সামনে রেখে কোনও ধরনের অপতৎপরতার সুযোগ যেন কেউ নিতে না পারে, সে বিষয়েও পুলিশ বিশেষ নজর রাখছে। ’
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান বলেন, ‘ভাসমান বা ছিন্নমূল যারা রয়েছে, তাদের অপরাধ শনাক্তে পুলিশ সদস্যরা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। যখনই কোনও ধরনের গোয়েন্দা তথ্য পাওয়া যাচ্ছে, তখনই পুলিশ তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসছে। ’
সমাজসেবা অধিদফতরের একজন কর্মকর্তা জানান, সরকারের অন্য সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ছিন্নমূলদের রাজনৈতিক সহিংসতায় ব্যবহারের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে অধিদফতরের কর্তাব্যক্তিদের মধ্যে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে আলোচনা শুরু হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে