মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

‘কাগুজে বাঘ’ বিএমডিসি, নিবন্ধন নেই ২০ শতাংশ চিকিৎসকের!

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, রাত ২:৫৬
‘কাগুজে বাঘ’ বিএমডিসি, নিবন্ধন নেই ২০ শতাংশ চিকিৎসকের!
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের চিকিৎসকদের নিবন্ধন দেয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। আইন অনুযায়ী, দেশে যেকোনো চিকিৎসকের চিকিৎসাসেবা দিতে গেলে বিএমডিসির নিবন্ধন সনদ থাকা বাধ্যতামূলক। এর বাইরে যদি কেউ চিকিৎসা প্রদান করেন, তাহলে সেটি হবে অবৈধ। আর কোনো চিকিৎসকের বিরুদ্ধে নিবন্ধনবিহীন অবৈধ চিকিৎসা দেয়ার অভিযোগ উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা সংস্থাটিরই। কিন্তু নামে চিকিৎসকদের নিয়ম-শৃঙ্খলা আর কর্তৃত্বের মালিক বিএমডিসি হলেও অবৈধ প্র্যাক্টিসের বিষয়ে বিএমডিসি যেন ‘কাগুজে বাঘ’!
এদিকে সংস্থাটি বলছে, কোনো চিকিৎসকের বিরুদ্ধে নিবন্ধনবিহীন চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠলেও আইনে ব্যবস্থা নেওয়ার কোনো বিধান না থাকায় ‘কিছুই করার থাকে না’ বিএমডিসির।
আলোচনায় নিবন্ধনবিহীন চিকিৎসক ও বিএমডিসির সক্ষমতা:
সম্প্রতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সবচেয়ে আলোচিত বিষয় হলো সেন্ট্রাল হসপিটালের প্রতারণা ও ভুল চিকিৎসায় মাহবুবা রহমান আঁখি নামক এক প্রসূতির মৃত্যু। সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. সংযুক্তা সাহার নরমাল ডেলিভারির ভিডিও দেখে আঁখি প্রথম এই হাসপাতালে আসেন।  অভিযোগ রয়েছে, সংযুক্তা সাহার নির্দেশনায় তার অনুপস্থিতিতেই আঁখির চিকিৎসা শুরু করেন ডা. সংযুক্তার সহযোগী দুই চিকিৎসক। তবে, ভুল চিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমান আঁখি। এরপরই অনুসন্ধানে ডা. সংযুক্তা সাহার চিকিৎসা নিবন্ধনের বিষয়টি উঠে আসে।
জানা গেছে, বিএমডিসি থেকে ২৩ বছর আগে ডা. সংযুক্ত সাহাকে চিকিৎসক হিসেবে নিবন্ধন দেওয়া হয়। যার মেয়াদ শেষ হয়েছে এক যুগ আগে, ২০১০ সালের ২৬ সেপ্টেম্বর। সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসকের নিবন্ধন নবায়ন না করে রোগীদের চিকিৎসা দেওয়া চরম অনৈতিক।
আঁখির মৃত্যুর ঘটনার পর প্রশ্ন উঠেছে, শুধু কি ডা. সংযুক্তা সাহাই মেয়াদোত্তীর্ণ নিবন্ধনে চিকিৎসা দিয়ে আসছে? নাকি বিএমডিসির চোখ ফাঁকি দিয়ে এরকম আরও অসংখ্য চিকিৎসক অবৈধ প্রক্রিয়ায় চিকিৎসাসেবার মহান এ দায়িত্ব পালন করছে?
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বর্তমানে বিএমডিসির নিবন্ধিত এমবিবিএস চিকিৎসক আছেন এক লাখ ২৫ হাজারের মতো। যাদের মধ্যে প্রায় ২০ শতাংশ চিকিৎসকেরই নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে, যা শতকরা বিবেচনায় প্রায় ২০ শতাংশ। ২০১০ সালের পর ডা. সংযুক্তা সাহারও বিএমডিসি নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে। অর্থাৎ গত ১৩ বছর ধরে তিনি সেটা নবায়ন করেননি।
প্রতি পাঁচ বছর পর চিকিৎসকদের নিবন্ধন নবায়ন করতে হয়:
বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. লিয়াকত হোসেন বলেন, আমাদের এখানে প্রতি পাঁচ বছর পরপর চিকিৎসকদের রেজিস্ট্রেশন রিনিউ (নবায়ন) করতে হয়। কিন্তু সম্প্রতি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গেল ডা. সংযুক্তা সাহার রেজিস্ট্রেশনের মেয়াদ ২০১০ সালে শেষ হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে আমরা আমাদের ওয়েবসাইটে ভলিউম চেক করে সংযুক্তা সাহার রেজিস্ট্রেশন স্ট্যাটাস এবং ওনার ডিগ্রিগুলো দেখলাম। অভিযোগের সত্যতা পেলাম। ২০১০ সালে রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হলেও পরবর্তীতে সে আর সেটি রিনিউ করেনি।
অবৈধদের বিরুদ্ধে বিএমডিসির কিছুই করার নেই:
কেউ যদি অবৈধ পন্থায় চিকিৎসা কার্যক্রম চালিয়ে যান, তাহলে কী ধরনের পদক্ষেপ বিএমডিসি নিতে পারেÍ এমন প্রশ্নের জবাবে বিএমডিসির রেজিস্ট্রার বলেন, ‘অবৈধভাবে অর্থাৎ যদি কেউ নিবন্ধন ছাড়াই চিকিৎসা কার্যক্রম চালান এবং এটা যদি কেউ আদালতে উপস্থাপন করেন, তাহলে তার শাস্তি আদালতের ওপর নির্ভর করবে। এখানে আমাদের হাতে কিছুই নেই। কোনো চিকিৎসককে পানিশমেন্ট (শাস্তি) দেওয়ার মতো কোনো বিধান আমাদের নেই। কারণ, আমাদের হাতে কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। ’
তবে বিএমডিসির তথ্য অনুযায়ী, গত ১৩ বছরে চিকিৎসকদের বিরুদ্ধে ভুল চিকিৎসার ২৬৮টি লিখিত অভিযোগ তাদের কাছে এসেছে। এর মধ্যে ৩৪টি ঘটনার নিষ্পত্তি হয়েছে। সংশ্লিষ্ট ৫০ চিকিৎসকের নিবন্ধন সার্টিফিকেট যাচাই চলছে। ২৮টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। গত ১৩ বছরে একজন চিকিৎসকের নিবন্ধন বাতিল এবং ১২ জনের বিভিন্ন মেয়াদে নিবন্ধন স্থগিত করা হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে