সম্মানিত ১২ শরীফ যে কারণে স্মরণীয় ও খুশি প্রকাশের দিন
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১২ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
উদাহরণস্বরূপ: মাটির সাধারণভাবে কোন মর্যাদা নেই। কিন্তু যেই মাটি মুবারক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র যাত পাক উনার স্পর্শ মুবারক করেছে সেই মাটি মুবারক সম্মানিত আরশে আযীম উনার থেকেও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সুবহানাল্লাহ! উক্ত ফযীলত বা শ্রেষ্ঠত্ব শুধু মাটির ক্ষেত্রেই যে সীমাবদ্ধ তা নয়, বরং সমস্ত ক্ষেত্রেই উক্ত হুকুম প্রযোজ্য। যেমন এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- انا اعطيناك الكوثر
অর্থাৎ- (আমার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) নিশ্চয়ই আমি আপনাকে সম্মানিত কাওছার হাদিয়া মুবারক করেছি। (পবিত্র সূরা কাওছার শরীফ: পবিত্র আয়াত শরীফ ১)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে “সম্মানিত কাওছার” উনার ব্যাখ্যায় রঈসুল মুফাসসিরীন হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি দুটি অর্থ বিশেষভাবে উল্লেখ করেছেন। একটি হচ্ছে, হাউজে কাওছার; রোজ ক্বিয়ামতে যার পানি ব্যতিত কোন পানি থাকবে না। দ্বিতীয়টি হচ্ছে, খইরে কাছীর তথা সমস্ত ভাল বা শ্রেষ্ঠ বিষয়। অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সম্পর্কযুক্ত সমস্তকিছুই সর্বশ্রেষ্ঠ। যেমন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে যে সকল সম্মানিত ব্যক্তি গভীরতম নিসবত মুবারকে ধন্য হয়েছেন উনারা মহাসম্মানিত আহলু বাইত শরীফ হিসেবে গন্য হয়েছেন এবং উনার পরেই উনারা মর্যাদা ও শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছেন। সুবহানাল্লাহ!
উল্লেখ্য, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিসবতপ্রাপ্ত হওয়ার কারণে সম্মানিত মদীনা শরীফ “মদীনা মুনাওওয়ারা” নামকরণ হয়েছে। উনার সাথে নিসবতযুক্ত হওয়ার কারণেই উনার যামানাকে “খইরুল কুরূন” অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যামানা আখ্যা দেয়া হয়েছে। সুবহানাল্লাহ!
একইভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেই দিন, যেই তারিখ, যেই মাসে মুবারক তাশরীফ এনেছেন অর্থাৎ মহাসম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন সেই দিন, সেই তারিখ এবং সেই মাস সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ তারিখ এবং সর্বশ্রেষ্ঠ মাস বলে ঘোষণা মুবারক করা হয়েছে। সুবহানাল্লাহ!
তাই, মাস সমূহের মধ্যে মহা সম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস, তারিখ সমূহের মধ্যে মহা সম্মানিত ১২ই শরীফ তারিখ এবং দিন সমূহের মধ্যে মহা সম্মানিত ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ দিন বিশেষভাবে স্মরণ করা, পালন করা, খুশি প্রকাশ করা একান্ত কর্তব্য তথা ফরজ এবং কামিয়াবী ও নাজাত পাওয়ার সর্বশ্রেষ্ঠ উছীলা।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا اَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُم مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِىْ الصُّدُوْرِ وَهُدًى وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ. قُلْ بِفَضْلِ اللّـهِ وَبِرَحْمَتِه فَبِذٰلِكَ فَلْيَفْرَحُوْا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ
অর্থ: “হে মানুষেরা! তোমাদের রব তায়ালা উনার তরফ থেকে তোমাদের নিকট এসেছেন মহান নছীহতকারী, অন্তরের মহান আরোগ্য দানকারী, মহান হিদায়েত দানকারী এবং মু’মিনদের জন্য মহান রহমত দানকারী। (অতএব, আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি (উম্মতদেরকে) বলে দিন, মহান আল্লাহ পাক উনার সম্মানিত ফদ্বল ও সম্মানিত রহমতস্বরূপ আপনাকে যে তারা পেয়েছে, সেজন্য তাদের প্রতি কর্তব্য তথা ফরয হচ্ছে খুশি প্রকাশ করা। এই খুশি প্রকাশের ইবাদত তাদের সমস্ত ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা ইউনুস শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৭, ৫৮)
-আল্লামা আহমদ শুয়াইব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাফির-মুশরিকদের থেকে জুদা না হলে কঠোর শাস্তির হুঁশিয়ারী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১১ পর্ব)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৪)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাফির মুশরিকদের থেকে দূরে থাকতে এবং তাদেরকেও দূরে রাখার ব্যাপারে নির্দেশ মুবারক
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (২)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৪)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












