সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

সম্মানিত হিজরী তৃতীয় সনে রাজী’র জিহাদ ও মর্মান্তিক ঘটনা (৮)

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, রাত ৩:১৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ১১:১৬
সম্মানিত হিজরী তৃতীয় সনে রাজী’র জিহাদ ও মর্মান্তিক ঘটনা (৮)
পবিত্র হাদীছ শরীফে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْغَضُ الرِّجَالِ إِلَى اللهِ الْأَلَدُّ الْخَصِمُ.
অর্থ: “সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, “মহান আল্লাহ পাক উনার নিকট ওই ব্যক্তি সবচেয়ে ঘৃণ্য যে ‘আলাদ্দুল খছিম’ তথা চরম কলহপ্রিয়।” নাউযুবিল্লাহ! (বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ, নাসায়ী শরীফ, মিশকাত শরীফ)
হযরত কাতাদা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওই ব্যক্তি ‘আলাদ্দুল খছিম’ যে অবাধ্যতায় দৃঢ়, বাকচাতুর্যে দক্ষ এবং মিথ্যাচারে সুপ্রতিষ্ঠিত। নাউযুবিল্লাহ! এজন্য মহান আল্লাহ পাক তিনি উনার কালাম পাক উনার মধ্যে মুনাফিকদেরকে পশুর থেকেও অধম বা নিকৃষ্ট বলে দিয়েছেন। উল্লেখ্য রাজী’র ঘটনার সময় মুনাফিকদের বদস্বভাব সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছিল। (কাজেই মুনাফিকদের সম্পর্কে সকল মুসলমানদেরকে সতর্ক থাকা খুবই জরুরী। কারণ এরা সম্মানিত ঈমান বিধ্বংসকারী) (তাফসীরে মাযহারী)
স্মরণীয় যে, পবিত্র মক্কা শরীফের কাফির মুশরিকরা হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে শহীদ করার পর শুলিতে ঝুলিয়ে রাখে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত যুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত মিকদাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদেরকে পাঠালেন হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সম্মানিত জিসিম মুবারক নিয়ে আসার জন্য। উনারা যখন হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জিসিম মুবারক খোঁজ করতে করতে পবিত্র মক্কা শরীফ উনার নিকটবর্তী তানয়ীম নামক এলাকায় পৌঁছলেন, তখন জানতে পারলেন চল্লিশজন কাফির মুশরিক হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জিসিম মুবারক পাহারা দিচ্ছে। রাত্র যখন গভীর তখন এই সমস্ত পাহারাদাররা ঘুমিয়ে পড়লো। হযরত যুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত মিকদাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা দু’জন পাহারাদারদের ঘুমন্ত দেখে শুলি থেকে হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জিসিম মুবারক নামিয়ে ঘোড়ার উপর রাখলেন। তখনো উনার সম্মানিত জিসিম মুবারক তরতাজা ও সজীব ছিলো। সুবহানাল্লাহ! অথচ ততদিনে হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশের চল্লিশ দিন গত হয়ে গেছে। কাফির মুশরিকরা এদিকে ঘুম থেকে উঠে দেখতে পেলো হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জিসিম মুবারক নেই, তখন তারা খোঁজ করতে নেমে পড়লো। তারা শেষ পর্যন্ত হযরত যুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত মিকদাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের সন্ধান পেয়ে গেলো। যখন কাফির মুশরিকরা উক্ত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা উনাদেরকে ধরার জন্য পিছনে ছুটতে লাগলো তখন উনারা হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জিসিম মুবারক মাটিতে নামিয়ে রাখলেন। দেখা গেল, হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জিসিম মুবারক মাটিতে রাখার সাথে সাথে মাটি বিদীর্ণ হয়ে উনার সম্মানিত জিসিম মুবারক মাটি আত্মস্থ করে ফেললো। সুবহানাল্লাহ! এজন্য হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে ‘বালীউল আরদ’ অর্থাৎ মাটি উনাকে গলাধঃকরণ করেছে বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ! (আল বিদায়া ওয়ান নিহায়া, সীরতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
এক বর্ণনায় বলা হয়েছে, হযরত খুবাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে শুলিতে চড়িয়ে শহীদ করার পর উনার সম্মানিত চেহারা মুবারক ক্বিবলামুখী হয়ে যায়। কাফির মুশরিকরা উনার সম্মানিত চেহারা মুবারক সম্মানিত ক্বিবলা মুখ থেকে অন্য দিকে ফিরিয়ে দিলে পুনরায় উনার চেহারা মুবারক ক্বিবলার দিকে ফিরে যায়। এভাবে বার বার সম্মানিত ক্বিবলার দিকে ফিরতে থাকলে কাফির মুশরিকরা শেষ পর্যন্ত অপারগ হয়ে যায় এবং তারা তা করতে সক্ষম হয়নি। সুবহানাল্লাহ! (চলবে)

-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ১৪ ঘণ্টা আগে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে ১৪ ঘণ্টা আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) ১৪ ঘণ্টা আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৫ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৬ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬