মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সম্মানিত সারিয়্যাতুল র্কুরা বা বি’রে মাঊনাহ উনার ঘটনা (১)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, রাত ২:৫৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৩৭
সম্মানিত সারিয়্যাতুল র্কুরা বা বি’রে মাঊনাহ উনার ঘটনা (১)
সম্মানিত বি’রে মাঊনাহ উনার ঘটনা সংঘটিত হয় ৪র্থ হিজরী সম্মানিত ছফর মাসে। যা সম্মানিত উহুদ জিহাদ উনার চার মাস পর।
হযরত ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সম্মানিত বি’রে মাঊনাহ উনার ঘটনা সম্পর্কে আমার পিতা যিনি হযরত ইসহাক্ব ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি তিনি আমার নিকট মুগীরা ইবনে আব্দুর রহমান ইবনে হারিছ ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি ও হযরত আব্দুল্লাহ ইবনে আবূ বকর ইবনে মুহম্মদ ইবনে আমর ইবনে হাযম রহমতুল্লাহি আলাইহি উনার সূত্রে যা বর্ণনা করেছেন। তা হলো-
আবূ বারা আমির ইবনে মালিক ইবনে জা’ফর নামীয় এক কাট্টা কাফির নেতা সে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এসে উপস্থিত হয়। সে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মুখে কিছু হাদিয়া উপস্থিত করে, কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তা কবুল করেননি। সেটাই কিতাবে উল্লেখ করা হয়-
فَعَرَضَ عَلَيْهِ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْإِسْلَامَ وَدَعَاهُ إلَيْهِ فَلَمْ يُسْلِمْ وَلَمْ يَبْعُدْ مِنْ الْإِسْلَامِ وَقَالَ يَا حَضْرَتْ مُحَمّدُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ بَعَثْت رِجَالًا مِنْ أَصْحَابِكَ إلَى أَهْلِ نَجْدٍ، فَدَعَوْهُمْ.
অর্থ: “অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাকে সম্মানিত দ্বীন ইসলাম উনার দাওয়াত দেন। কাট্টা কাফির আবূ বারা আমির ইবনে মালিক সে দাওয়াত কবুলও করল না, প্রত্যাখ্যানও করল না। সে জবাবে বলল, আপনি যদি নজ্দ্ এলাকায় লোকজনদেরকে সম্মানিত দ্বীন ইসলাম উনার দাওয়াত দেয়ার জন্যে আপনার কিছু হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে আমার সাথে পাঠিয়ে দেন, তাহলে আশা করি সে এলাকায় লোকজন এ দাওয়াত মুবারক কবুল করে মুসলমান হতেন।”
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
إنّي أَخْشَى عَلَيْهِمْ أَهْلَ نَجْدٍ.
“নজ্দ্ এলাকার লোকজন থেকে আমি বিপদ আশংকা করছি।”
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত কথা মুবারক শুনে কাট্টা কাফির আবূ বারা বলল, সে বিষয় আমি জিম্মাদারী নিচ্ছি। অতঃপর তার ওয়াদা গ্রহণের প্রেক্ষিতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ৭০ জন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের একটি দলকে তার সাথে পাঠান। (দালায়িলুন নবুওওয়াহ, উমদাতুল ক্বারী, আল মু’জামুল কাবীর লিত-ত্ববারানী, সীরাতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি, মা’রিফাতুছ ছাহাবা, জাওয়ামিউস সীরাত, আল বিদায়া ওয়ান নিহায়া)
অপর এক বর্ণনায় রয়েছে-
فَبَعَثَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ حَضْرَتْ الْمُنْذِرَ بْنَ عَمْرٍو رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ، أَخَا بَنِي سَاعِدَةَ الْمُعْنِقَ لِيَمُوْتَ فِي أَرْبَعِيْنَ رَجُلًا مِنْ أَصْحَابِهٖ مِنْ خِيَارِ الْمُسْلِمِيْنَ مِنْهُمْ حَضْرَتْ الْحَارِثُ بْنُ الصِّمَّةِ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَحَضْرَتْ حَرَامُ بْنُ مِلْحَانَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ أَخُوْ بَنِي عَدِيِّ بْنِ النَّجَّارِ وَحَضْرَتْ عُرْوَةُ بْنُ أَسَمَاءَ بْنِ الصّلْت السّلَمِيّ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ، وَحَضْرَتْ نَافِعُ بْنُ بُدَيْلِ بْنِ وَرْقَاءَ الْخُزَاعِيّ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَحَضْرَتْ عَامِرُ بْنُ فُهَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ مَوْلَى حَضْرَتْ أَبِي بَكْرٍ الصِّدِّيْقِ عَلَيْهِ السَّلَامُ فِي رِجَالٍ مُسَمّينَ مِنْ خِيَارِ الْمُسْلِمِيْنَ.
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ৪০ জন শীর্ষস্থানীয় হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে হযরত মুনযির ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নেতৃত্বে পাঠিয়ে দিলেন। হযরত মুনযির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ছিলেন বানূ সায়িদার সম্মানিত ভাই। উনার লক্বব মুবারক আল-মু’নিক্ব লিয়ামূত অর্থাৎ বিদায়ীকে দ্রুত আলিঙ্গনকারী। উনার সঙ্গীগণ ছিলেন হযরত হারিছ ইবনে ছিম্মা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, আদী ইবনে নাজ্জার গোত্রের হযরত হারাম ইবনে মিলহান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত উরওয়াহ ইবনে আসমা ইবনে সালত সুলামী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত নাফি’ ইবনে বুদাইল ইবনে ওর্য়াকা খুযায়ী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার মাধ্যমে পরাধীন থেকে স্বাধীন হওয়া হযরত আমির ইবনে ফুহাইরাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু প্রমুখ।”
এই দলের সবাই ছিলেন হাফিয ও কা¡রী ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের অন্তর্ভুক্ত। তাই এ সম্মানিত কাফিলাকে সারিয়্যাতুল র্কুরা বা ক্বারী উনাদের কাফিলা বলে অভিহিত করা হয়েছে। এই সমস্ত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ছানা-ছিফত মুবারক কত বেমেছাল তা বলার অপেক্ষাই রাখে না। উনারা সকলে ছিলেন পবিত্র চরিত্র মুবারকের অধিকারী এবং দ্বীনদারীতে বড়ই উচ্চ মাক্বামের অধিকারী। সুবহানাল্লাহ! উনারা দিনভর লাকড়ি সংগ্রহ করে সন্ধ্যাবেলা তা বিক্রয় করতেন, যে সামান্য অর্থ আসতো তা দিয়ে খাবারের আয়োজন করে আছহাবে সুফফার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে খাওয়াতেন। আর রাতের একাংশে উনারা পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত মুবারকে ও তা’লীম-তালক্বীনে মশগুল থাকতেন, রাতের অপর এক অংশে পবিত্র তাহাজ্জুদ নামায ও নফল ইবাদত-বন্দিগীতে কাটাতেন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! (সীরাতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি, হায়াতুছ ছাহাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, সীরাতে মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল বিদায়া ওয়ান নিহায়া) (চলবে)

-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব) ৪ ঘণ্টা আগে পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ১ দিন আগে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে ১ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) ১ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৬ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ১০ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬