সম্মানিত মালিকী মাযহাব উনার প্রতিষ্ঠাতা ও ইমাম- সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৩)
সম্মানিত মালিকী মাযহাব উনার প্রতিষ্ঠাতা ও ইমাম- সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৩)
, ১৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৩ জুলাই, ২০২৬ খ্রি:, ১৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
তিনি পবিত্র হাদীছ শরীফ শিক্ষায় পারিবারিকভাবে উৎসাহিত হলেও উনার চেষ্টা-কোশেশ এবং অক্লান্ত পরিশ্রমের ফলে অসাধ্য সাধন করেছেন। শয়নে স্বপনে সব সময় একই চিন্তা, কিভাবে তিনি পবিত্র হাদীছ শরীফ শিক্ষালাভ করবেন। মানুষ যখন অবসরে, তিনি তখন পবিত্র হাদীছ শরীফ উনার সন্ধানে। সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি একবার ঈদের ছলাতে ইমাম যুহরী রহমতুল্লাহি আলাইহি উনাকে দেখে মনে করলেন, আজ মানুষ ঈদের আনন্দে ব্যস্ত, হয়তো ইমাম যুহরী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে একাকী পবিত্র হাদীছ শরীফ শিক্ষার সুযোগ পাওয়া যাবে। ঈদের ময়দান থেকে চলে গেলেন ইমাম যুহরী রহমতুল্লাহি আলাইহি উনার বাসায়, দরজার সামনে বসলেন। ইমাম যুহরী রহমতুল্লাহি আলাইহি তিনি ভিতর থেকে লোক পাঠালেন, গেটে কে দেখার জন্য, ইমাম যুহরী রহমতুল্লাহি আলাইহি উনাকে জানানো হলো যে, গেটে আপনার ছাত্র ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। ইমাম যুহরী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, ভিতরে আসতে বলো। সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি ভিতরে গেলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, মনে হয় আপনি ছলাতের পর বাড়িতে যাননি? আমি বললাম, না যাইনি; জিজ্ঞেস করলেন, কিছু খেয়েছেন কি? আমি বললাম, না। তিনি বললেন, খান। আমি বললাম, খাওয়ার চাহিদা নেই। তিনি বললেন, তাহলে আপনি কি চান? আমি বললাম, আমাকে পবিত্র হাদীছ শরীফ শিক্ষা দিন। অতঃপর তিনি আমাকে সতেরটি পবিত্র হাদীছ শরীফ শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি অধিকাংশ সময় একাকী থাকা পছন্দ করতেন। উনার বোন পিতার কাছে অভিযোগ করলেন, আমাদের ভাই মানুষের সাথে মেলামেশা করেন না। পিতা জবাব দিলেন যে, মা, তোমার ভাই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাদীছ শরীফ মুখস্থ করায় ব্যস্ত, তাই তিনি একাকী থাকা পছন্দ করেন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি নিঃসন্দেহে পবিত্র হাদীছ শরীফ শিক্ষার ব্যাপারে খুবই তৎপর ছিলেন। যার কারণে তিনি ঈদের আনন্দ-উৎসব বাদ দিয়ে এবং পরিবারে সময় না দিয়ে পবিত্র হাদীছ শরীফ শিক্ষা ও মুখস্থকরণে ব্যস্ত থাকতেন। কাজেই তিনি ছিলেন এক বেমেছাল ব্যক্তিত্বের অধিকারী এবং শয়নে-স্বপনে সর্বদা পবিত্র হাদীছ শরীফ শিক্ষা ও গবেষণায় ব্যস্ত ছিলেন। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৬তম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)