ইতিহাস
সম্মানিত ইসলামী সভ্যতা উনার অনন্য বিচারিক ব্যবস্থা ‘আল হিসবাহ’ উনার ইতিকথা (৩)
, ০৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
সমাজ থেকে সকল অবিচার, অনাচার, অপরাধ দূর করে মুসলমানদের মধ্যে নৈতিকতার প্রচার প্রসারের জন্যই সম্মানিত খিলাফত মুবারক উনার সময়ে তৈরী করা হয়েছিলো একটি বিচারিক ব্যবস্থা। যার নাম হলো ‘আল হিসবাহ’। আল হিসবাহ’র দায়িত্বশীলগণকে বলা হতো মুহতাসিব।
মুহতাসিবদের দায়িত্বে একাগ্রতা নিয়ে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ইমাম ইবনে কাছির রহমতুল্লাহি আলাইহি তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। একবার আবুল হুসাইন নূরী নামক এক ব্যক্তি একটি নৌযানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন, তাতে শরাব বোঝাই করা অনেকগুলো মাটির পাত্র। নাবিককে জিজ্ঞাসা করলেন, এগুলো কি? এগুলো কার? উত্তরে নাবিক বললো, এগুলো আব্বাসীয় শাসক মুতাযিদের জন্য আমদানি করা শরাব। এ কথা শোনামাত্রই ওই ব্যক্তি নৌযানে উঠে একটি ছাড়া বাকি সব পাত্র নিজ হাতে থাকা লাঠি দিয়ে ভেঙ্গে চুরমার করে দিলেন। শেষের পাত্রটি ভাঙার জন্য নাবিকের সাহায্য চাইলেন। ততক্ষনে সেখানে পুলিশ এসে হাজির। উনাকে গ্রেফতার করে মুতাযিদের সামনে উপস্থিত করা হলো।
মুতাযিদ জিজ্ঞাসা করলো, “কে আপনি?” তিনি উত্তর দিলেন, “আমি মুহতাসিব। ” মুতাযিদ জিজ্ঞাসা করলো, “কে আপনাকে মুহতাসিব হিসেবে নিয়োগ দিয়েছেন?” তিনি বললেন, “যিনি আপনাকে সালতানাত পরিচালনার দায়িত্ব প্রদান করেছেন!” এ কথা শুনে মুতাযিদ মাথা নিচু করে ফেলে। কিছুক্ষণ পর বাদশাহ মাথা উচু করে জিজ্ঞাসা করে, “এ কাজ আপনি কেন করেছেন?” তিনি বললেন, “আপনার উপর ইহসান করার জন্য। আপনার থেকে অনিষ্ট দূর করার জন্য। ” তা শুনে মুতাযিদ আবারও মাথা নিচু করে ফেলে। কিছুক্ষণ পর আবার মাথা উচিয়ে জিজ্ঞাসা করলো, “তাহলে একটি পাত্র বাকি রেখেছেন কেন?” উত্তরে তিনি বললেন, “প্রথমে আমি সব পাত্র ভেঙেছি একমাত্র মহান আল্লাহ পাক উনার নির্দেশ মুবারক পালনের জন্য। কাউকে পরোয়া করিনি। কিন্তু শেষ পাত্রটি যখন ভাঙতে যাবো তখন আমার মনে একপ্রকার ফখর চলে আসে যে, আব্বাসীয় কোনো শাসকের নিজস্ব কোনো বস্তু ভেঙে আমি মস্ত বড় বাহাদুরি করে ফেলেছি। যার ফলে আমি তা ভাঙিনি। ”
লোকটির এ উত্তর শুনে মুতাযিদ বললো, “তাহলে যান। আমি আপনাকে মুক্ত করে দিলাম। যেসব অন্যায় ও অপরাধে বাধা দিতে চান, বাধা দিন। ” তা শুনে সেই মুহতাসিব বললেন, “এখন থেকে আমি আর কোনো অপরাধে বাধা দেবো না। ” মুতাযিদ বললো, “কেন?” তিনি বললেন, “এর আগে আমি এ কাজ করতাম একমাত্র মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুবারক অর্জনের উদ্দেশ্যে। আর এখন আমি বাধা দেবো মুক্তির শর্ত পূরনের জন্য। ”
মুতাযিদ বললো, “আপনার কোনো প্রয়োজন থাকলে বলতে পারেন। ” তিনি বললেন, “আমার কিছুই প্রয়োজন নেই। শুধু আমাকে এখান থেকে নিরাপদে যেতে দিন। ” তখন উনাকে নিরাপদে যেতে দেয়া হলো। দরবারকক্ষ থেকে বের হয়েই তিনি বাগদাদ ছেড়ে বসরায় চলে আসেন। কেউ উনাকে ব্যবহার করে মুতাযিদের কাছে কিছু চাইতে পারে এ আশঙ্কায় তিনি বসরায় আত্মগোপন করে থাকেন। এরপর মুতাযিদ ইন্তেকাল করলে তিনি পুনরায় আবার বাগদাদে ফিরে আসেন। এই ঘটনাটি থেকে বোঝা যায়, ব্যবস্থা অনুপাতে নিজের ইচ্ছা ও অভিপ্রায় অনুযায়ী নম্রতা ও কঠোরতা অবলম্বন করার ক্ষমতা রাখতেন মুহতাসিবগণ। (অসমাপ্ত)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












