সমুদ্র সম্পদ সংরক্ষণ ও সমুদ্র নিরাপত্তায় কার্যকরী ভূমিকা পালন করছে নৌ বাহিনী -নৌবাহিনী প্রধান
পটুয়াখালী সংবাদদাতা:
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশ সরকারের ব্লুইকোনোমি সমুদ্র সম্পদ সংরক্ষণ, সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্র নিরাপত্তায় কার্যকরী ভূমিকা পালন করছে নৌ বাহিনী। নৌবাহিনীকে আরও আধুনিক করতে কাজ করছে সরকার।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে এসব কথা বলেন তিনি।
শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বানৌজা শের- ই-বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালী এর উদ্বোধন করেন। প্রতিষ্ঠানটি উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলে বহুদিন যাবৎ মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে অভাব ছিল তা পূরণ হতে যাচ্ছে। বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির মনোরম পরিবেশে অবস্থিত এ প্রতিষ্ঠানে সর্বোচ্চ শৃঙ্খলা-বোধ, সময় উপযোগী শিক্ষা ব্যবস্থা ও দক্ষ শিক্ষকের নিবিড় সান্নিধ্যে ছাত্র-ছাত্রীরা শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।