সমুদ্র গবেষণার জন্য স্যাম্পল কালেক্টিং বোট কেনার নীতিগত অনুমোদন
সমুদ্র বিষয়ক গবেষণা কাজের জন্য ১টি স্যাম্পল কালেক্টিং বোট, ২টি স্পিডবোট ক্রয়, পন্টুনসহ জেটি ও গ্যাংওয়ে নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মঙ্গলবার (০৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন সাংবাদিকদের জানান, রাষ্ট্রীয় সমুদ্র গবেষণা ও জরিপ কাজের জন্য ১টি স্যাম্পল কালেক্টিং বোট (স্মল রিসার্চ ভেসেল), ২টি স্পিডবোট এবং ১টি পন্টুনসহ জেটি ও গ্যাংওয়ে নির্মাণ কার্য ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে সংগ্রহের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে সভায় জানানো হয়, সমুদ্র বিষয়ক গবেষণা কার্যক্রম গ্রহণ, গবেষণার ফলাফল প্রয়োগ এবং এ সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গৃহীত ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’ প্রকল্পের আওতায় ১টি স্যাম্পল কালেক্টিং বোট ও ২টি স্পিড বোট সংগ্রহ করা প্রয়োজন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।