ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়তে ইস্তাম্বুলে বসবে ডি-৮, যাচ্ছে বাংলাদেশও
বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ বা ডেভেলপিং এইটের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী শনিবার। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাওয়া অর্থনৈতিক সহযোগিতার এই জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবে বাংলাদেশও। মূলত গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে দেশটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করতেই এই সম্মেলন।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান নেওয়ার জন্য ডি-৮ ভুক্ত দেশগুলো এই সম্মেলনের আয়োজন করেছে। তবে এই সম্মেলনের মূল আয়োজক তুরস্ক। সদস্য দেশগুলো গাজা ইস্যুতে একটি শক্তিশালী যৌথ ঘোষণা দেবে বলেও আশা করা হচ্ছে।
গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য তুরস্ক অর্থনৈতিক, রাজনৈতিক ও আইনি লড়াইয়ের ক্ষেত্রে সম্ভাব্য প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে যাতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা যায়। আর তাই অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত হলেও ইতিহাসে প্রথমবারের মতো গাজার মতো একটি রাজনৈতিক ইস্যুতে জোটের এই বৈঠক মূলত তুরস্কের সেই আগ্রহেরই বহিঃপ্রকাশ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।