বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে জাতীয় স্বার্থ রক্ষা করে চুক্তি করবে সরকার

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, সকাল ৫:৪০

নিজস্ব সংবাদদাতা:
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’ এর আওতায় মোট ২৬টি ব্লকে (১১টি অগভীর ও ১৫টি গভীর সমুদ্র) অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
জাতীয় স্বার্থ রক্ষা করে আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সরকার করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’ নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
ইকবাল হাসান মাহমুদ বলেন, এখনো মাটির নিচে কী আছে আমরা জানি না। তা আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ ছিলাম যে আমরা ক্ষমতায় আসলে আমাদের বাপেক্সকে আমরা শক্তিশালী করবো। যেহেতু বাপেক্সের গভীর সমুদ্রে এক্সপ্লোরেশন করার মতো এক্সপেরিয়েন্স নেই এবং যেসব জিনিস প্রয়োজন সেগুলোও নেই। সেজন্য বাপেক্সে আমরা বলেছি যে তোমরা এই বিডিংয়ে আসো। বিদেশি কোম্পানিদের সঙ্গে বিডিং জয়েন্ট ভেঞ্চার করতে বলে আসো, বাপেক্সকেও কিন্তু আমরা এর মধ্যে (নতুন বিডিং) রেখেছি।
‘আমরা যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম আমরা ১৮০ দিন শেষ হওয়ার আগেই কিন্তু এই বিডিংয়ে গেছি। আমরা আশা করি এই বিডিংয়ের পরে আমরা দেশের আইন-কানুন মেনে এবং দেশের স্বার্থ রক্ষা করে আমরা এই বিডিংয়ে যারা পাবে, তাদের কাছে হস্তান্তর করতে পারবো। ভবিষ্যতে যদি আমাদের এখান থেকে গ্যাস বা তেল যেটাই উত্তোলন করা যায়, সেটা দেশের উন্নয়নের জন্য একটা বড় নিয়ামক হয়ে দাঁড়াবে।’
বর্তমান সরকার দায়িত্ব নিয়ে জ্বালানি খাত বেহাল অবস্থায় পেয়েছে দাবি করে ইকবাল হাসান মাহমুদ বলেন, আমরা সেটাকে নজরে নিয়েই আমাদের দেশের জ্বালানির একটা এনার্জি সিকিউরিটি যেটা করা লাগে, সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এখন আমরা আগের থেকে অনেক ভালো অবস্থায় আছি।
মন্ত্রী বলেন, বিএনপি সবসময় তাদের মূল যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদকেই সামনে রেখে আমরা আমাদের এই বিডিং করছি যাতে আমার দেশের কোনো রকমের কোনো ক্ষতি না হয়। কোনোকিছু বিনিময়ে যেন না করি আর কী। তবে আন্তর্জাতিকভাবে উত্তোলনের যেসব কন্ট্রাক্ট আছে সেগুলোকে বিশ্লেষণ করেই আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা এই কন্ট্রাক্টগুলো করবো। আশা করি ইনশাল্লাহ আমরা কামিয়াব হবো।
বিদেশি কোম্পানিগুলো কেন এবার বিডে আসবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, যারা বিড করবে, তারা অপরচুনিটিটা খুঁজবে। যেহেতু আমরা একটা নির্বাচিত সরকার এবং আমাদের যে ইলেকশনটা হয়েছে, সেই ইলেকশন নিয়ে কোনো প্রশ্ন নেই। সুতরাং একটা পিপল ম্যান্ডেট নিয়ে আমরা এই এই সরকারে এসেছি। সেটাও আমাদের এই ইনভেস্টরদের জন্য একটা বড় আস্থার জায়গা। আমরা জবাবদিহি নিশ্চিত করেছি। এসব দেখে আমার কাছে তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তাদের আস্থার জায়গায় তারা ফেরত এসেছে এবং তারা বিডে আসবে।
রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে কোনো শঙ্কা আছে কি না? এ প্রশ্নে তিনি বলেন, উই আর ভেরি ট্রান্সপারেন্ট এবং আমরা আমাদের দেশের স্বার্থ ক্ষুণœ করে কিছু বলবো না। এটা আমাদের কমিটমেন্ট, সেটাই আমরা জানিয়ে দিয়েছি।
কোনো বিদেশি কোম্পানি বিডে অংশ নিতে যোগাযোগ করেছে কি না, তাদের আগ্রহ আছে কি না? অথবা এই সমুদ্রে কোনো জিওপলিটিক্যাল ইস্যু আছে কি না? এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, ভবিষ্যতে কী হবে আমি কিছু বলতে পারবো না, সেটা একমাত্র আল্লাহ জানেন। আর দুই নম্বর হলো যে, যারা এটা করবে অনেকেই আমার সঙ্গে দেখা করে গেছে, বলে গেছে দে আর ইন্টারেস্টেড। পার্টিকুলারলি বড় বড় কোম্পানিগুলো, আমেরিকান কোম্পানিগুলো আছে এবং চাইনিজরাও ইন্টারেস্টেড এই ব্যাপারে দেখলাম। তো আমি আশা করি যে এবার অতীতে কী হয়েছে সেটা হবে না, এবার বিডিংয়ে লোকজন আসবে।
আপনার এই পিএসসিতে এমন কী চমক আছে যাতে দেশের স্বার্থ রক্ষা হবে এবং বিদেশি কোম্পানি অনুসন্ধানে আগ্রহ দেখাবে? এ বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, চমক হলো বিএনপি সরকার।।
কোনো কোম্পানি যদি সবগুলো ব্লক চায়, দেওয়া হবে কি না? এ বিষয়ে তিনি বলেন, আগে চেয়ে নিক, তারপর চিন্তা করবো।
এবার বিডিংয়ের ক্ষেত্রে কি রপ্তানির সুযোগ রাখা হচ্ছে- জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, রপ্তানি তখনই করতে পারবো যখন আমার ডিমান্ড ফুলফিল হবে। আমি না খেয়ে অন্যকে খাওয়াবো না। এইটুকুই দেশের স্বার্থে থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বাংলাদেশ অবশোর বিডিং রাউন্ড-২০২৪’ এর আওতায় গভীর সমুদ্রের ১৫টি এবং অগভীর সমুদ্রে নয়টিসহ মোট ২৪টি ব্লকের জন্য দরপত্র আহ্বান করা হয়। সাতটি কোম্পানি বিড ডকুমেন্ট কিনলেও তারা কেউই বিড দাখিল করেনি।
এজন্য বাংলাদেশের সমুদ্র এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকর্ষণে আরও উদার ও বিনিয়োগবান্ধব শর্ত রেখে ‘বাংলাদেশ অফশোর মডেল পিএসসি-২০২৬’ এবং ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’ করেছে সরকার। নতুন মডেলে আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলোর জন্য শতভাগ কস্ট রিকভারি, ব্রেন্ট ক্রুডভিত্তিক গ্যাস মূল্য নির্ধারণ, তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রি ও নির্দিষ্ট শর্তে রপ্তানির সুযোগসহ নানান সুবিধা রাখা হয়েছে। একই সঙ্গে ২৬টি অফশোর ব্লক আন্তর্জাতিক দরপত্রের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ২ ঘণ্টা আগে কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট ২ ঘণ্টা আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ২ ঘণ্টা আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ২ ঘণ্টা আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ২ ঘণ্টা আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ২ ঘণ্টা আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ২ ঘণ্টা আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ২ ঘণ্টা আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ৭ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ১৭ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ১৭ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ১৭ ঘণ্টা আগে