ভারতে মুসলিমবিদ্বেষ:
পশ্চিমবঙ্গে কমলো ঈদুল আজহার ছুটি
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
সদ্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা হিন্দুত্ববাদী বিজেপি সরকার মুসলমানদের পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি দু’দিন থেকে কমিয়ে একদিন করার সিদ্ধান্ত নিয়েছে। গত জুমুয়াবার রাজ্যের অর্থ দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়।
ভারতীয় বার্তাসংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মমতার পূর্ববর্তী সরকার ২০২৬ সালের ২৬ ও ২৭ মে ‘ঈদুল আজহার আগের দিন’ এবং ‘ঈদুল আজহার দিন’ সরকারি ছুটি ঘোষণা করেছিল। তবে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৬ সালের ঈদুল আজহা পালিত হবে ২৮ মে।
সেই অনুযায়ী ২৮ মে, বৃহস্পতিবারকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগে ঘোষিত ২৬ ও ২৭ মের ছুটি বাতিল করে ওই দুই দিনকে কর্মদিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
ঈদুল আজহাকে ঘিরে পশু জবাই সংক্রান্ত নতুন নির্দেশিকা নিয়ে রাজ্যে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের মধ্যে হিন্দুত্ববাদী রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত সামনে এসেছে।
এ বছর পশ্চিমবঙ্গ সরকার কঠোরভাবে ‘পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০’ কার্যকর করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র ১৪ বছর বা তার বেশি বয়সী পশু জবাই করা যাবে। পাশাপাশি জবাইয়ের জন্য পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির যৌথ সার্টিফিকেট এবং সরকারি পশুচিকিৎসকের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, এক রাতে অপহৃত ৫ জেলে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ!
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই ইরানের
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জীবননগরে অবৈধভাবে মজুত ৫১২ বস্তা সরকারি সার জব্দ, আটক ১
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)