সমুদ্রের নিচে আস্ত অস্ত্রাগার: অপরাজেয় শক্তির পথে পাক নৌবাহিনী
, ০৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৮ জুলাই, ২০২৬ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারত মহাসাগরে এক যুগান্তকারী মাইলফলক স্পর্শ করলো পাকিস্তান। ভারতের চোখ রাঙানি এবং আঞ্চলিক ভূ-রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তান নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক ‘হ্যাঙ্গর-ক্লাস’ সাবমেরিন।
চীনের সাথে সম্পাদিত শতকোটি ডলারের এক মেগা চুক্তির আওতায় নির্মিত এই সাবমেরিন অন্তর্ভুক্তিকে পাকিস্তানের নৌ-প্রতিরক্ষা ইতিহাসের সবচেয়ে বড় রূপান্তর হিসেবে দেখছেন সামরিক বিশেষজ্ঞরা।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের ফলে পাকিস্তানের নৌবাহিনী এখন আর কেবল উপকূল রক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সমুদ্রের অতল গভীরে এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই নতুন হ্যাঙ্গর-ক্লাস সাবমেরিনগুলো মূলত সমুদ্রের নিচে এক-একটি নিখুঁত ও বিধ্বংসী চালক। চরম প্রতিকূল যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের রাডার ও সোনারের আড়ালে রেখে অত্যন্ত নিখুঁতভাবে অভিযান পরিচালনায় এটি পারদর্শী। শুধু তাই নয়, অস্ত্র-শস্ত্রে এটি এতটাই আধুনিক যে একে সমুদ্রের নিচে আস্ত এক ‘ভাসমান অস্ত্রাগার’ বলা চলে।
সমুদ্রের গুপ্ত অবস্থান থেকে শত্রুপক্ষের ভূখ-ের অনেক গভীরে কৌশলগত লক্ষ্যবস্তুতে মারাত্মক আঘাত হানতে সক্ষম এই সাবমেরিন। সামরিক পরিভাষায় একে বলা হয় ‘সেকেন্ড-স্ট্রাইক’ বা পাল্টা আঘাতের ক্ষমতা। শত্রুপক্ষ যদি প্রথমে আক্রমণও করে বসে, তবে সমুদ্রের নিচে ওত পেতে থাকা এই সাবমেরিনগুলো এমন পাল্টা আঘাত হানবে যা শত্রুর পুরো যুদ্ধকৌশল ও হিসাব-নিকাশ ওলটপালট করে দেবে। এর দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকার ক্ষমতা ও বহুমাত্রিক অস্ত্রের লেথালিটি (মারাত্মক ক্ষমতা) পুরো থিয়েটার-লেভেল বা যুদ্ধক্ষেত্রের ফলাফল বদলে দিতে পারে।
এই অর্জন সম্ভব হয়েছে পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র চীনের হাত ধরে। জানা গেছে, চীনের সাথে সম্পাদিত শতকোটি ডলারের এই ঐতিহাসিক চুক্তির আওতায় মোট ৮টি সাবমেরিন তৈরি হচ্ছে। এর মধ্যে চারটি তৈরি হচ্ছে চীনে এবং বাকি চারটি তৈরি করা হচ্ছে প্রযুক্তির পূর্ণ হস্তান্তরের মাধ্যমে পাকিস্তানের নিজস্ব ‘করাচি শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’ (কেএসইডাব্লিউ)-এ।
এটিকে পাক-চীন প্রতিরক্ষা সহযোগিতার ইতিহাসের সর্ববৃহৎ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












