সমুদ্রের ঢেউয়ের বিপুল শক্তির রহস্য
প্রশ্ন হলো, ঢেউ আসলে কী? যে ঢেউ আসলে এমন এক শক্তি, যা স্থানান্তরিত হয়। একটি তোয়ালে ঝাঁকালে দেখা যাবে ঢেউ তোয়ালেজুড়ে ছড়িয়ে গেলো। এ ক্ষেত্রে ঝাঁকানোর ফলে সৃষ্টি হওয়া শক্তি স্থানান্তরিত হয়।
কিন্তু তোয়ালের মধ্যে ঢেউয়ের সঙ্গে পানির ঢেউয়ের মিল কোথায়? মিল অবশ্যই আছে। তোয়ালে হোক অথবা পানি, ঢেউ কিন্তু ভর নয়। শুধুই শক্তি, যা স্থানান্তর করা হয়। সৈকতে ঢেউয়ের সেই চরিত্র বোঝা যায় না। এ ক্ষেত্রে পানি আসলে শুধু পরিবহনের মাধ্যম।
সার্ফাররা যখন তাদের বোর্ডের ওপর অপেক্ষা করেন, এটা অনেকটা সে রকম। পানির অণুও সেভাবে খুব কম নড়াচড়া করে। ঢেউ অবশ্য আরো দ্রুতগতিতে এগিয়ে চলে। সমুদ্রে ঢেউ সৃষ্টিকারী এ শক্তি কোথা থেকে আসে? জোয়ার-ভাটা অবশ্যই এর অন্যতম কারণ। চাঁদের প্রভাবে সমুদ্রের পানি সব সময় চলমান অবস্থায় থাকে। চাঁদের অভিকর্ষের ফলে জোয়ার ও ভাটা হয়। তখন ঢেউয়েরও সৃষ্টি হয়। তবে মূলত বাতাসের সাহায্যেই ঢেউয়ের সৃষ্টি হয়। বাতাসের শক্তি ও তার স্থায়িত্ব এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাতাসই পানির অণুগুলোকে গতিশীল করে তোলে। ঠিক হেয়ার ড্রাইয়ার যেভাবে কৃত্রিম বাতাস সৃষ্টি করে ঢেউয়ের জন্ম দিতে পারে।
মহাসাগরের মধ্যে সৃষ্টি হওয়ার পর ঢেউ প্রায়ই সারা দিন ধরে কয়েক শ কিলোমিটার যাত্রা করে উপকূলের দিকে ধেয়ে যায়। দীর্ঘ ও চ্যাপ্টা পানির ঢেউ ছোট ও উঁচু ঢেউয়ের তুলনায় আরো দ্রুত এগিয়ে যায়। কারণ সেগুলো নিজস্ব শক্তিতেই রাশ টানতে পারে। ঢেউয়ের মধ্যে পানির অণু চক্রাকার হয়ে ঘুরতে থাকে। এ চক্রাকার ঘূর্ণন পানির আরো গভীরেও চলতে থাকে। পানি যত গভীর হয়, অণুগুলোর কক্ষপথ ততই ছোট হতে থাকে। ঘূর্ণমান পানির কণাগুলো যখন সমুদ্রের তলদেশে মাটির ওপর আছড়ে পড়ে, তখন তাদের গতি থমকে যায়। এর প্রভাবও টের পাওয়া যায়। তখন শ্যালো ওয়াটার ওয়েভ সৃষ্টি হয়। সার্ফিংয়ের উপযুক্ত ঢেউও আসলে শ্যালো ওয়াটার ওয়েভ।
নিচের পানির অণু সমুদ্রের তলদেশে থমকে গেলেই সেই অবস্থা সৃষ্টি হয়। ওই সময় ওপরের কণাগুলো বিনা বাধায় ঘুরতে থাকে। এর ফলে লাগামহীন পানির অণুগুলো আরো বেশি ওপরের দিকে ধেয়ে যায়। সার্ফিংয়ের উপযুক্ত ঢেউ তখন সমুদ্রতীরে এসে ভেঙে পড়ে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।