সব স্তরের শিক্ষার্থীদের ন্যূনতম কর্মসংশ্লিষ্ট দক্ষতা দেয়া হবে -শিক্ষামন্ত্রী
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সামিন, ১৩৯১ শামসী সন , ১৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত কর্মসংশ্লিষ্ট দক্ষতা আছে, সব শিক্ষার্থীদের ন্যূনতম সেসব দক্ষতা দেয়ার প্রত্যাশা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ের ওপর আমাদের জোর দিতে বলেছেন। কারণ এবার ‘কর্মসংস্থান সৃষ্টি’ আমাদের রাজনৈতিক অঙ্গীকার। স্মার্ট সিটিজেন গড়ার জন্য কর্মসংস্থান গড়তেই হবে, এ লক্ষ্যে আমাদের মাল্টি স্কিল (বহুমুখী দক্ষতা) স্মার্ট সিটিজেন খুব প্রয়োজন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে শিক্ষামন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যালয় পর্যায় শেষ করতে আমাদের যে প্রতিবন্ধকতা আছে, তা নিরসন করতে হবে। প্রায় এক কোটির ঊর্ধ্বে শিক্ষার্থীদের এই বিশাল জনগোষ্ঠী, যারা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাচ্ছে, প্রধানমন্ত্রী তাদের প্রতি যতœশীল হতে বলেছেন। শেখ হাসিনার নির্দেশে শিক্ষায় নানা রূপান্তরের কাজের সূচনা হয়েছে।
সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ রূপান্তরের এই সূচনার ভিতগুলো রচনা করে দিয়েছিলেন। সদ্যসাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে শিক্ষা পরিবারের সবাই এ বিষয়ে কাজ করেছি। এই চ্যালেঞ্জ শিক্ষা মন্ত্রণালয়ে আমরা গত পাঁচ বছর দেখেছি শিক্ষার সব কাজেই একটা ধারাবাহিকতা থাকে। ফলে এখানে নতুন করে বা হঠাৎ করে কোনো কিছু চিন্তা করার অবকাশ খুবই কম।
সেই ধারাবাহিকতার মধ্যেই রূপান্তর, স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য স্মার্ট এডুকেশন সিস্টেম আমাদের প্রয়োজন। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করব।
নওফেল বলেন, বিশ্ববিদ্যালয় বা গবেষণা ইনস্টিটিউট পর্যায়ে গবেষণার ওপর জোর দিতে বলা হয়েছে। এ জন্য আমাদের পুরো শিক্ষা পরিবার নিয়ে ভাবতে হচ্ছে। প্রাথমিক থেকে নিম্নমাধ্যমিকে উত্তরণ করা শিক্ষার্থীর যদি মাধ্যমিক পর্যায়ে যেতে কষ্ট হয়, সেখানে গবেষণার জন্য শুধু আলোচনা করে সর্বোচ্চ ইম্পেক্ট পাওয়া কঠিন হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)