সব বিদেশি যুদ্ধজাহাজকে লোহিত সাগর ত্যাগ করতে হবে: ইয়েমেন
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের সামরিক অভিযানের ফলে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য হওয়া পর ইয়েমেনের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, সব বিদেশি যুদ্ধজাহাজকে লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য করা হবে। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি বৃহস্পতিবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এর একদিন আগে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, তিন বার ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার পর ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডায়মন্ড লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য হয়।
লন্ডনের পক্ষ থেকে ডায়মন্ডকে প্রত্যাহার করে নেয়ার কোনো কারণ ঘোষণা করা হয়নি; তবে শুধু বলা হয়েছে, এটিকে সাময়িকভাবে প্রত্যাহার করা হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বলেছে, এইচএমএস ডায়মন্ডকে নতুন করে ‘সশস্ত্র’ করার পর এটিকে আবার লোহিত সাগরে ফেরত পাঠানো হবে।
ইয়েমেনের গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দৃশ্যত দেখা যায়, লোহিত সাগরে থাকা অবস্থায় ওই যুদ্ধজাহাজে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানছে; তবে ঠিক কবে এ ঘটনা ঘটেছে তা বলা হয়নি।
মোহাম্মাদ আলী আল-হুথি আরো বলেন, ঠিক যেভাবে ব্রিটিশ যুদ্ধজাহাজকে নেয়া হয়েছে ঠিক একইভাবে বাকি যুদ্ধজাহাজগুলিও এ অঞ্চল ত্যাগ করতে বাধ্য হবে।
তিনি আরো বলেন, সব বিদেশি রণতরীকে লোহিত সাগর ত্যাগ ও ইয়েমেনের ওপর হামলা বন্ধ করতে বাধ্য করা হবে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।