সবার সঙ্গে আলোচনার পর নিরপেক্ষ সরকারের রূপরেখা -ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার সঙ্গে আলোচনার পর নিরপেক্ষ সরকারের রূপরেখা দেবে বিএনপি। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে আওয়ামী লীগ। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি।
বিএনপি মহাসচিব বলেন, বিদেশিরা ইতোমধ্যে বার্তা দিয়ে দিয়েছে, হয় সুষ্ঠু নির্বাচন দাও না হয় পদত্যাগ করো।
সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন ফখরুল। তিনি দাবি করেন, সরকারের ব্যর্থতার কারণে আজ অর্থনৈতিক দুরবস্থা। ব্যাংক খাতে লুটতরাজ চলছে। সরকারের ব্যর্থতার জন্যই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসেছে। এক সময় আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করতো। কিন্তু এখন তারা জনগণ থেকে অনেক দূরে চলে গেছে। মানুষের সমস্যা সমাধানে কাজ করছে না, সরকার।
গণমাধ্যমের স্বাধীনতা নেই দাবি করে বিএনপির এ নেতা বলেন, মিডিয়া যাঁতাকলে পড়েছে, তারা চাইলে অনেক কিছু লিখতে বলতে পারে না। আমার মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে- আমরা তো এমন বাংলাদেশের চাই না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।