সবজিতে রং মেশানো কী না, বুঝবেন যেভাবে
, ০৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
শুধু ফলই নয় বরং সবজিও ভেজাল হতে পারে। কারণ সবজির গায়ে রং মাখিয়ে বিক্রি করা হয়। আমাদের রোজকার জীবনে সবচেয়ে বেশি যে সবজি লাগে সেগুলো হলো আলু, পেঁয়াজ ইত্যাদি। জানলে অবাক হবেন, এগুলোতেও একইভাবে ভেজাল থাকতে পারে।
কীভাবে বুঝবেন সবজি রং করা না আসল?
পেঁয়াজ: একেক সবজির রং বোঝার কায়দা একেক রকম হয়। তবে সব সবজি যে রং করা যায় তাও কিন্তু নয়। বিভিন্ন বিশেষজ্ঞদের কথায়, পেঁয়াজ রং করা মুশকিল। কারণ পেঁয়াজের বাইরের ত্বক খুব পাতলা। তবে অনিয়ন পাউডারে ভেজাল মেশানো হয়। সেটি ধরার উপায় অবশ্য ভিন্ন।
আলু: আলু খারাপ হয়ে গেলে এর ভিতরে কালচে দাগ দেখা যায়। এই দাগ বাইরে পর্যন্ত চলে আসে। এটি ঢাকতে আলু ব্যবসায়ীরা ভাল করে মাটি মাখিয়ে দেন। বাইরে থেকে দেখলে মনে হবে যেন সদ্য মাঠ থেকে তুলে এনেছে বাজারে। কিন্তু ওই মাটি ঝেড়ে ফেললেই বোঝা সম্ভব এতে ভেজাল আছে কি নেই।
মিষ্টি আলু: টকটকে লাল রঙের মিষ্টি আলু দেখে অনেকের জিভেই পানি চলে আসে। তবে ওই রাঙা আলুর লাল রংও কিন্তু কৃত্রিম হতে পারে। কীভাবে বুঝবেন? এক্ষেত্রে একটি পাত্রে কিছুটা পানি নিয়ে তাতে একটি তুলো ভিজিয়ে এবার ওই তুলো মিষ্টি আলুর গায়ে ঘষুন। লাল রং উঠে এলেই পর্দা ফাঁস। না হলে খাঁটি আলু।
প্যারাফিন পরীক্ষা: একটি তুলো বা কাপড় তরল প্যারাফিনে কিছুটা ভিজিয়ে নিতে হবে। এবার এটি দিয়ে সবজির সবুজ ত্বকের উপর ঘষতে হবে। ঘষার পর রং উঠে এলে ওতে ভেজাল মিশ্রিত আছে। আর রং উঠে না এলে ভেজাল নেই, খাঁটি সবজি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের গোলাপি হ্রদের রাজ্য: প্রকৃতির অপার বিস্ময়
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দূর থেকে ইলেকট্রনিক আঘাতে শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেবে তুরস্কের 'জ্যামার' যুদ্ধবিমান
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন বাণিজ্যপথ গড়ে তুলতে চলছে সম্প্রসারণ
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব পদ্ধতি উদ্ভাবন
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












