সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে চট্টগ্রামে
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৩ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই-মার্চ) প্রবাসী আয় এসেছে ১ হাজার ৭০৭ কোটি ৪২ লাখ মার্কিন ডলার। এরমধ্যে একক জেলা হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে চট্টগ্রাম জেলার মাধ্যমে।
এ জেলার প্রবাসীরা ১৬৫ কোটি ছয় লাখ মার্কিন ডলার। পরের স্থানেই আছে সিলেট। সিলেটের প্রবাসীরা পাঠিয়েছেন ৯৯ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার। তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে কুমিল্লা জেলায়। এ জেলার প্রবাসী আয়ের পরিমাণ ৯০ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার।
অপরদিকে, সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে উত্তরের জেলা লালমনিরহাট ও রাঙামাটি জেলায়। এ তথ্য বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে ঢাকার বাইরে কুমিল্লা জেলায় সর্বোচ্চ প্রবাসী আয় আসে। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসে চট্টগ্রামের জেলায়। এরপরের দুই বছর সর্বোচ্চ প্রবাসী আয় আসে চট্টগ্রাম জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসে কুমিল্লার মাধ্যমে। চলতি বছরও সর্বোচ্চ প্রবাসী আয়ের মর্যাদা ধরে রাখে চট্টগ্রাম জেলা।
জুলাই-মার্চ এই ৯ মাসে রাজধানী ঢাকায় এসেছে ৫৮৯ কোটি ৮১ লাখ ডলার, যা চট্টগ্রামের চেয়েও বেশি। কিন্তু রাজধানী শহর হিসেবে অনেকেই ঢাকায় রেমিট্যান্স পাঠায়, যার বড় অংশই বিভিন্ন জেলায় চলে যায়।
অন্যদিকে, সর্বনিম্ন প্রবাসী আয় আসে উত্তরের জেলা লালমনিরহাট আর পাহাড়ি জনপদ রাঙামাটি জেলায়। জেলা দুটিতে চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই-মার্চ) প্রবাসী আয় আসে যথাক্রমে এক কোটি ৪০ লাখ ও এক কোটি ৩২ লাখ মার্কিন ডলার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)