পাঠক কলাম:
সন ও তারিখের ইখতিলাফের দোহাই দিয়ে দ্বীন ইসলাম উনার শত্রুরা পবিত্র মি’রাজ শরীফ উনার ফযীলত থেকে মুসলমানদেরকে বঞ্চিত করতে চায়
, ২৭ জানুয়ারি, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মহিলাদের পাতা
বিভিন্ন রাবী ও ঐতিহাসিকগণের বর্ণনায় হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, হযরত রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মি’রাজ শরীফ উনার সন ও তারিখ নিয়ে বিভিন্ন মত পরিলক্ষিত হয়। তবে মশহূর ও বিশুদ্ধ মত, যা পবিত্র হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত, তাহলো- পবিত্র মাহে রজবুল হারাম উনার ২৬ তারিখ দিবাগত রাত অর্থাৎ ২৭ তারিখ ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়াবী ৫১তম বয়স মুবারকে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে নুবুওওয়াত প্রকাশের একাদশ বছরে পবিত্র মি’রাজ শরীফ সংঘটিত হয়। সুবহানাল্লাহ!
আমাদের এ উপমহাদেশে যিনি সর্বপ্রথম পবিত্র হাদীছ শরীফ উনার প্রচার প্রসার করেছেন; যাঁকে স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ উপমহাদেশে বিশেষভাবে পবিত্র হাদীছ শরীফ উনার তা’লীম বা শিক্ষা প্রদানের জন্য নির্দেশ মুবারক দিয়ে প্রেরণ করেছিলেন, তিনি হলেন ইমামুল মুহাদ্দিছীন হযরত শায়েখ আব্দুল হক মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘মা ছাবাতা বিস সুন্নাহ’য় এ ছহীহ ও মশহূর বর্ণনা উল্লেখ করেছেন।
এরপর মুসলমানদের মধ্যে যাঁরা সবচেয়ে বেশি কিতাব লিখেছেন উনাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব, দশম হিজরী শতাব্দীর মুজাদ্দিদ ও ইমাম, সুলত্বানুল আরিফীন, মুজতাহিদ ফিদ দ্বীন আল্লামা হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিখ্যাত ও মশহূর কিতাব ‘শরহে মাওয়াহিবুল লাদুননিয়াহ’য় উল্লেখ করেছেন।
কাজেই সন ও তারিখের ইখতিলাফের দোহাই দিয়ে যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মি’রাজ শরীফ উনার ফযীলত থেকে মু’মিন-মুসলমানদেরকে বঞ্চিত করতে চায়, তারা পবিত্র দ্বীন ইসলাম উনার শত্রু; তারা কাট্টা ফিতনাবাজ ও গুমরাহ।
-মুফতী সাইয়্যিদ শুয়াইব আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৩)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তওবা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












