সন্ধ্যায় মার্কেট বন্ধের প্রভাবে রেস্তোরাঁয় বিক্রি কমেছে অর্ধেক
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৩ জুন, ২০২৬ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আবারও সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে নির্দেশনায় রেস্তোরাঁ খোলা না বন্ধ থাকবে, সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। এতে রেস্তোরাঁ মালিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হয়রানির আশঙ্কা দেখছেন।
সন্ধ্যায় শপিংমল ও দোকানপাট বন্ধের ফলে এরইমধ্যে রেস্তোরাঁয় বিক্রি ৫০ থেকে ৬০ শতাংশ কমে গেছে। বড় বিপণি বিতান বন্ধের সঙ্গে সঙ্গে ওই মার্কেটে থাকা রেস্টুরেন্টও বন্ধ করে ফেলতে হচ্ছে। সন্ধ্যা ৭টায় মার্কেট বন্ধের সিদ্ধান্তে নতুন করে এই ব্যবসায় আরও ধস নামার শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা বলছেন, রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা রাখার ব্যবস্থা থাকতে হবে।
ব্যবসায়ীরা বলছেন, আগের নির্দেশনায় রেস্তোরাঁ বন্ধ রাখার কথা বলা না হলেও মাঠপর্যায়ে তারা নানা ধরনের হয়রানির মুখে পড়েছেন। অনেক সময় পুলিশ বা সংশ্লিষ্ট সংস্থার লোকজন এসে রেস্তোরাঁর সাইনবোর্ড, বিলবোর্ড ও বাইরের আলোকসজ্জা বন্ধ করে দিতে চাপ দেয়। এমনকি রেস্তোরাঁর ভেতরে লাইট জ্বালিয়ে রাখলেও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেয়। এতে রেস্তোরাঁ খোলা আছে কি না, সেটিই মানুষ বুঝতে পারে না। আর বিপণিবিতান সন্ধ্যা ৭টায় বন্ধ হলে মানুষ বাইরে বের হন না, এতে রেস্তোরাঁয় ক্রেতাও কমে যায়।
জানতে চাইলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৭টায় দোকানপাট বন্ধ করতে হলে রেস্তোরাঁ খাত ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। ঈদের পর এমনিতেই আমাদের বিক্রি ৫০ থেকে ৬০ শতাংশ কমে গেছে। এর মধ্যে ব্যবসার সময় আরও সীমিত করা হলে পরিস্থিতি আরও খারাপ হবে। এভাবে চললে অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে।’
তিনি বলেন, ‘রেস্তোরাঁ ব্যবসার মূল সময়ই হচ্ছে সন্ধ্যার পর। মানুষ সাধারণত রাতে বাইরে খেতে আসে। তাই ব্যবসা সচল রাখতে অন্তত দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। এতে ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বস্তি পেতেন।’
রেস্তোরাঁ মালিকদের পক্ষে তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য নানা সংকটের মধ্যে রয়েছে। সরকার ভ্যাট-ট্যাক্স আদায় করবে, সেটি স্বাভাবিক। কিন্তু ব্যবসা পরিচালনার সুযোগ সীমিত করে দিলে উদ্যোক্তারা রাজস্ব দেবেন কীভাবে, কর্মীদের বেতন দেবেন কীভাবে, আর নিজেদের ভরণপোষণই বা কীভাবে চালাবেন-সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাড়ে ৩ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তদন্ত কমিটির সুপারিশ তোয়াক্কা না করেই মাইলস্টোন নির্মাণ করছে নতুন ভবন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চার দফা আশ্বাসে ৮ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, রেল যোগাযোগ স্বাভাবিক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরানীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মামলাজট নিরসনে মধ্যস্থতা আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গোলাপি রেইন লিলি। রাজশাহী নগরীর দেবী শিংপাড়া সড়কের পাশের ছোট্ট ফুলবাগান থেকে তোলা।
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি আগস্ট-সেপ্টেম্বরে
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে মনমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের ৯তলা ভবন নিয়ন্ত্রণে নিলো দুদক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












