সন্ত্রাসী সেনাদের আত্মহত্যার তথ্য কতটুকু প্রকাশ করা হয়
সম্প্রতি তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি গ্লোবালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ জুলাই এক ইসরাইলী সন্ত্রাসী সেনা অ্যারিয়েল দক্ষিণ ইসরায়েলে নিজ বাসায় আত্মহত্যার তথ্য ফাঁস হয়ে যায়। এতে ইসরায়েলি সৈন্যদের মানসিক সমস্যায় জর্জরিত হওয়ার বিষয়টি আবারও আলোচনায় উঠে আসে।
এর আগে ৫ জুলাই গাজা ও লেবাননে দায়িত্ব পালন করা রিজার্ভ সেনা ড্যানিয়েল আত্মহত্যা করেছে। সে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে (পিটিএসডি) আক্রান্ত ছিলো।
জুলাইয়েই আরও দুই আইডিএফ সন্ত্রাসী সেনার অস্বাভাবিক মৃত্যুর তথ্য ফাঁস হয়ে পড়ে। এই মৃত্যুকেও 'সন্দেহজনক আত্মহত্যা' বলা হচ্ছে। এছাড়া ১৫ জুলাই দক্ষিণ ইসরায়েলের এক ঘাঁটিতে আত্মহত্যার চেষ্টা করে প্যারাট্রুপার কর্পোরাল ড্যান। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
কর্মরত অবস্থায় দখলদার সেনাদের মরার গুটিকতক খবর প্রকাশ করা হলেও যারা দায়িত্বের বাইরে থাকা অবস্থায় আত্মহননের পথ বেছে নিয়েছে তাদের হিসাব কখনো প্রকাশ করা হয় না।
ইসরায়েলের সন্ত্রাসী সেনাবাহিনীতে মানসিক সমস্যার বিষয়টি নতুন কিছু না হলেও বিশেষজ্ঞদের অভিমত, গাজায় গণহত্যা ও ক্রমবর্ধমান সহিংসতার সঙ্গে এই আত্মহত্যার বিষয়টি সম্পর্কিত।
ইস্তানবুলের ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের ট্রমা মনোবিজ্ঞানের বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ড. সাঈদা এরুয়ার বলেন, ইসরায়েল সাধারণত এর সেনাদের আত্মহত্যার কথা স্বীকার করতে চায় না। এসব অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে সন্দেহজনক আত্মহত্যা হিসেবে প্রচার করতে চায়। তবে মানসিক অস্থিরতা থেকে আত্মহত্যার এ প্রবণতাকে অস্বীকার করার উপায় নেই।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।