গরমে হাঁসফাঁস, কষ্টে শ্রমজীবী মানুষ
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চলতি বছরের এপ্রিলের আগে থেকে শুরু হয়েছে তীব্র গরম। কাঠফাটা রোদ আর তপ্ত হাওয়ায় অতিষ্ঠ জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরমের তীব্রতা। গরম ও অস্বস্তিতে রাস্তায় চলাচল করা কঠিন। খেটে খাওয়া মানুষ একটু শীতলতার খোঁজে ব্যাকুল! কেউ কেউ হাতে, মুখ, মাথা ও শরীরে পানি ছিটিয়ে স্বস্তি নেওয়ার চেষ্টা করছেন। দিনমজুর ও নি¤œআয়ের মানুষের জীবনে গরমের তীব্রতায় নেমে এসেছে চরম ভোগান্তি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মানুষের হাঁসফাঁস অবস্থা। জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। বাইরে কাজ করা শ্রমজীবী মানুষেরা কেউ ছায়া খুঁজছেন, কেউ পান করছেন ঠান্ডা শরবত।
রাজধানীর অসংখ্য খেটে-খাওয়া মানুষের জীবনে এই গরম বাড়িয়ে তুলেছে দুর্ভোগ। সারা দিন কঠোর পরিশ্রম করে সামান্য যে আয় হয়, তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। এর সঙ্গে গরমজনিত বাড়তি খরচ যোগ হওয়ায় তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে।
রাজধানীর এক দিনমজুর বলেন, গরমের মধ্যে আমাদের সারা দিন কাজ করতে হয়। আবার বাসায়ও গরম। অল্প সময় কাজ করলেই ঘেমে শরীর ভিজে যায়। কিন্তু এই গরমে কাজ করেও তেমন বেতন পাই না। পয়সার অভাবে ওষুধ কিনতে পারছি না।
রাজধানীর রায়সাহেব বাজরে কথা হয় রিকশাচালক লতিফ মিয়ার সঙ্গে। তিনি বলেন, সূর্য ওঠার পর থেকেই গরমের তীব্রতা বাড়ছে। একটু পথ চলতেই ঘামে গোসল, গলা শুকিয়ে যায়। বেশিক্ষণ ভাড়া টানতে পারি না। কিন্তু দিন শেষে রিকশা মালিককে জমার টাকা দিতে হবে, তাই এখনও রাস্তায় আছি। এভাবে টানা গরম পড়লে আয় রোজগার কমে যাবে আমাদের। তাই ক্লান্ত হলেও জিরিয়ে জিরিয়ে রিকশা চালাচ্ছি।
রাজধানীর সদরঘাটে কথা হয় ভ্যানচালক করিমের সঙ্গে। তিনি বলেন, বাবু বাজার থেকে মালামাল নিয়ে আসলাম সদরঘাটে। এই গরমে ভ্যানে ভারী মালামাল নিয়ে চালাতে কষ্ট হয়। অনেকে বলেন, রাতে ভ্যান চালাতে। কিন্তু রাতে সবসময় ভাড়া পাওয়া যায় না। পেটের দায়ে গরমেও গাড়ি চালাতে হচ্ছে।
ফুটপাতে ব্যবসা করা আশিক বলেন, প্রতি দিন রোদের মধ্যে বসে ব্যবসা করতে খুব কষ্ট হয়। প্রচ- গরমে ক্রেতাও কম আসে, আবার সারা দিন বাইরে থাকায় শরীরও দুর্বল হয়ে পড়ে। যা আয় করি, তা দিয়ে সংসার চালানোই কঠিন, তার ওপর গরমের কারণে পানি, শরবত আর ওষুধের বাড়তি খরচ যোগ হয়েছে। সব মিলিয়ে খুব কষ্টে দিন পার করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ মন্ত্রীর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নৌপথে লাগাতার চাঁদাবাজি-ডাকাতি বন্ধের দাবিতে বিক্ষোভ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘দু-এক ট্রিপের পর দূরে যেতে ভয় লাগে, পরে না আবার গাড়ি ঠেলে ফিরতে হয়’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে -ভূমিমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘গ্যাস সংকট হলেই এলোমেলো পুরো সংসার’
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সার্কভুক্ত দেশে রপ্তানিতে অগ্রগতি নেই বাংলাদেশের
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এখনও কেন নতুন বিনিয়োগে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাতা-কলমে ইলিশ তিনগুণ, বাজারে শূন্য
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাঙামাটিতে মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিশোরগঞ্জে নদীতে ডুবে তাবলিগ জামাত সদস্যের মৃত্যু
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪৩৯
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












