সন্ত্রাসবাদী হুজির কেন্দ্রীয় সমন্বয়ক গ্রেফতার
, ২২শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ তাসি, ১৩৯০ শামসী সন , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি)-এর কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কুদ্দুসসহ তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। গতক রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগ থেকে তাদের গ্রেফতার করেছে র্যাব-৩।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, র্যাব-৩ এর গোয়েন্দা দল কুষ্টিয়া, মাগুরা এবং যশোর থেকে গোপন তথ্য সংগ্রহ শুরু করে। পরে রবিবার হুজির সক্রিয় সদস্য আব্দুল কুদ্দুস (৫৭) এবং সিরাজুল ইসলাম সাকদুদ্দিনকে (৩৫) রাজধানীর মালিবাগে গোপন বৈঠকের করার সময় গ্রেফতার করা হয়।
শিক্ষক থেকে সন্ত্রাসবাদী নেতা কুদ্দুস: র্যাব জানায়, গ্রেফতার আব্দুল কুদ্দুস হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি-বি)’র যশোর জেলার আঞ্চলিক ও কেন্দ্রীয় সমন্বয়ক। পাশাপাশি সে যশোর জেলার শেখহাটি এলাকায় ‘ওবায় বিন কাব’’ মাদ্রাসার প্রধান শিক্ষক। তার নামে ২০০৭ সালে ঝিনাইদহ জেলার সদর থানায় হরকাতুল জিহাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মামলা হয়। সেই মামলায় তার যাবজ্জীবন কারাদ- হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, কুদ্দুস ২০০৭ সাল থেকে ১০ বছর ২ মাস সাজা ভোগ করে ২০১৮ সালে জেল থেকে মুক্তি পায়। সে পুনরায় হুজির সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে দল পুনর্গঠনে যশোর, মাগুরা এবং নড়াইল জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় নিয়মিত হালাখা (গোপন বৈঠক) করতে থাকে।
সিরাজুলের পরিচয়: আব্দুল কুদ্দুসের সঙ্গে গ্রেফতার সিরাজুল ইসলাম ২০০১ সালে যশোর কোল্ডস্টোরেজের নাইটগার্ড হিসেবে চাকরি করতো। ওই বছরই সে কোল্ডস্টোরেজের তৎকালীন প্রধান নাইট গার্ডের মাধ্যমে হুজিতে সংগঠনে যোগদান করে। সে যশোর জেলা হুজি-বি’র প্রধান রিক্রুটার এবং অর্থনৈতিক শাখার দায়িত্বপ্রাপ্ত। তবে ছদ্মবেশে রঙ মিস্ত্রির কাজ করে। একইসঙ্গে হুজি-বি’র সাংগঠনিক কার্যক্রম ও প্রয়োজনীয় গোয়েন্দা নজরদারি চালাতো। ২০১০ সালে তার নামে বিস্ফোরক আইনে একটি মামলা হয়। ওই মামলায় যশোর কোতোয়ালি থানা পুলিশ ২০১১ সালে তাকে গ্রেফতার করে। পরে ২০১২ জামিনে মুক্ত হয়ে মামলার শুনানিতে আর হাজির হয়নি। তখন থেকেই সে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে সাংগঠনিক কার্যক্রম চালাতে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)