সন্ত্রাসবাদী ইসরাইলের সাথে সম্পর্ক থাকার কারণে বয়কটের মুখে স্টারবাকস
আল ইহসান ডেস্ক:
বিশ্বজুড়ে বেশ সংকটের মধ্যে রয়েছে বৃহত্তম কফিহাউস চেইন স্টারবাকস। দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই ধসের মুখে পড়েছে এই বৃহত্তম কফিহাউস চেইন। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া আমেরিকান কফি হাউসগুলোকে বয়কট করার আহ্বান আরও জোরালো হচ্ছে।
মূলত সন্ত্রাসবাদী ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততাই স্টারবাকসের বিপদ ডেকে এনেছে।
মূলত একটি চিঠির মাধ্যমেই এই পরিস্থিতির সূত্রপাত হয়েছে। ওই চিঠিতে দাবি করা হয়েছে যে, স্টারবাকস সন্ত্রাসবাদী ইসরায়েলি সামরিক বাহিনীকে অর্থায়ন করছে। এমন খবরে ক্ষোভের জন্ম দিয়েছে। বিশেষ করে মুসলিম দেশগুলোতে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি বেশ তীব্র। এছাড়া পশ্চিমা অনেক দেশও এখন ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানাচ্ছে এবং সন্ত্রাসবাদী ইসরায়েলকে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হচ্ছে।
টিকটক, এক্স বা সামাজিক মাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মে হ্যাশট্যাগ #নড়ুপড়ঃঃংঃধৎনঁপশং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। অনেকেই বলছে যে, স্টারবাকস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করছে।
স্টারবাকস একটি আমেরিকান কোম্পানি এবং সন্ত্রাসবাদী ইসরায়েলের কট্টর মিত্র হিসেবে পরিচিত।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।