সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নম্বর গেট থেকে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।
ডিএমপির ডিসি এন এম নাসিরুদ্দিন জানান, মঙ্গলবার রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নম্বর গেটে আলী আজগর সিকদারকে জাল নোটসহ আটক করে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে কোতোয়ালি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ৪০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া যুবক জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।