নছীহতে কায়িম মাকামে উম্মাহাতুল মু’মীনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
সত্য নাজাত দেয় আর মিথ্যা ধ্বংস করে-৫
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
অন্য হাদীছ শরীফে বর্ণিত আছে,
عَنْ أَبِـيْ سَعِيْدِنِ الـخُدْرِيِّ رَضِىَ اللهُ تَـعَالٰـى عَنْهُ رَفَـعَهٗ قَالَ إِذَا أَصْبَحَ اِبْنُ آدَمَ فَإنَّ الْأَعْضَاءَ كُلَّهَا تُكَفِّرُ اللِّسَانَ فَـتَـقُوْلُ اِتِّقِ اللّٰهَ فِيْـنَا فَإنَّ نَـحْنُ بِكَ فَإِنِ اسْتَـقَمْتَ اِسْتَـقَمْنَا وَإِنِ اعْوَجَجْتَ اِعْوَجَجْنَا. (رواه ترمذی)
হযরত আবূ সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উদ্ধৃতি দিয়ে বলেছেন, বান্দা যখন ভোরে ঘুম থেকে উঠে তখন তার প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গ জিহ্বাকে বিনয়ের সাথে বলে, আমাদের ব্যাপারে মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, কেননা আমরা তোমার সাথে জড়িত। যদি তুমি ঠিক থাকো আমরাও ঠিক থাকবো। আর যদি তুমি বাঁকা হও তাহলে আমরাও বাঁকা হবো।
[তিরমিযী শরীফ]
আরো ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللّٰهِ الثَّـقَفِيِّ رَضِىَ اللهُ تَـعَالٰـى عَنْهُ قَالَ قُـلْتُ يَـا رَسُوْلَ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَخْوَفُ مَا تَـخَافُ عَلَيَّ قَالَ فَأَخَذَ بِلِسَانِ نَـفْسِهٖ وَ قَالَ هٰذَا .(رواه الترمذی)
হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ ছাক্বাফী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমি বললাম, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! ভয়ংকর বিষয়গুলোর মধ্যে আমার জন্য সবচেয়ে ভয়ংকর বিষয় কোনটি? তখন তিনি উনার জবান মুবারক ধরে বললেন, এটা।
[তিরমিযী শরীফ]
হযরত মুয়ায বিন জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন,
قَالَ أَلَا أُخْبِرُكَ بـِمِلَاكِ ذٰلِكَ كُلِّهٖ؟ قُـلْتُ بَـلٰى يَـا نَبِـيَّ اللهِ فَأَخَذَ بِلِسَانِهٖ فَـقَالَ كَفِّ عَلَيْكَ هٰذَا فَـقُلْتُ يَا نَبِـيَّ اللهِ وَإِنَّا لَمُؤَاخَذُوْنَ بِـمَا نَـتَكَلَّمُ بِهٖ قَالَ ثَكِلَـتْكَ أُمُّكَ يَـا مُعَاذُ وَهَلْ يُكَبُّ النَّاسُ فِـي النَّارِ عَلٰى وُجُوْهِهِمْ أَوْ عَلٰى مَنَاخِرِهِمْ اِلَّا حَصَائِدَ اَلْسِنَـتِهِمْ. (ترمذی، ابن ماجه، احـمد)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, আমি কি আপনাকে এ সমস্ত বিষয়ের (দ্বীন উনার) মূল কি, সে বিষয়ে সংবাদ দিব না? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই হে মহান আল্লাহ পাক উনার নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তখন তিনি (হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার জবান মুবারক ধরলেন এবং বললেন, আপনার এই জবানকে সংযত রাখুন। তখন হযরত মুয়ায বিন জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, এই জবান দ্বারা আমরা যা কিছু বলি, এর জন্য আমরা অবশ্যই পাকড়াও হয়ে যাবো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, আপনার মা আপনাকে হারাক, হে মুয়ায রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! মানুষকে তাদের জবানের অসংযত কথা-বার্তার কারণে তাদের চেহারার উপর অথবা নাকের উপর উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাঊযুবিল্লাহ!
[তিরমিযী, ইবনে মাজাহ, আহমদ শরীফ]
স্মরণীয় যে, মানুষ মিথ্যার কুফল জানার পরও জবানকে সংযত বা নিয়ন্ত্রনে রাখতে পারে না। এর একমাত্র কারণ হলো, শয়তান এবং নফসের ওয়াসওয়াসা। প্রকৃতপক্ষে এই শয়তান এবং নফসের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য পুরুষ-মহিলা প্রত্যেকের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে হক্কানী-রব্বানী ওলীআল্লাহ উনাদের হাতে বাইয়াত গ্রহণ করে উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করতঃ উনাদের নির্দেশ অনুযায়ী যিকির-ফিকির করা।
মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি যেন আমাদেরকে ওলীআল্লাহগণের ছোহবত মুবারক গ্রহণ করার পাশাপাশি যিকির-ফিকির করার মাধ্যমে নিজ জবানকে নিয়ন্ত্রণে রাখার এবং মিথ্যা কথা বর্জন করার তাওফীক্ব দান করেন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আরবী বারো মাসের নাম
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একজন আল্লাহওয়ালী মেয়ের দ্বীনী জযবা
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৫)
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












